Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ডিএ নিয়ে আন্দোলনের জন্য ৩৬ হাজার চাকরি চলে গেল', তীব্র আক্রমণ মমতার

ডিএ আন্দোলনকারীদের তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনকি ডিএ আন্দোলনকারীদের জন্যেই ৩৬ হাজার চাকরি চলে গেল বলেও আক্রমণ তাঁর। আজ সোমবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই ডিএ আন্দোলন নিয়ে বাম-বিজেপিকে তীব্র আক্রমণ তাঁর।

একই সঙ্গে চাকরিচ্যুতদের পাশে থাকারও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, চ্যালেঞ্জ করে আমরা ডিভিশন বেঞ্চে যাব। আইনি লড়াইয়ে যতদূর যাওয়া যায় ততদুর যাব বলেও হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের। পাশাপাশি আদালতের কাজ আদালত করবে আমরা আমাদের।

ডিএ আন্দোলনকারীদের তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর কথায়, এই বিষয়ে দিল্লির একটা নির্দেশ রয়েছে। যেখানে তিনবছরের মধ্যে প্রশিক্ষণ নিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তবে এই বিষয়ে আইনজীবীরাই আদালতে যা বলার বলবেন বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে চাকরিচ্যুতদের অনেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করছেন বলে এদিন জানান তিনি। রাতারাতি প্রায় দু'লাখ মানুষ বেকার হয়ে গিয়েছে বলেও মন্তব্য তাঁর।

হতাশা কিংবা মানসিক ভাবে ভেঙে পড়ার কিছু নেই বলেও এদিন জানান মমতা বন্দ্যপাধ্যায়। তবে তাঁর আশঙ্কা, এই অবস্থায় কেউ কিছু যদি করে ফেলে তাহলে কি হবে! সবাইকে শান্ত থাকার বার্তা দেন দেন প্রশাসনিক প্রধান। এমনকি বিভিন্ন দফতরে অনেক নিয়োগ পড়ে রয়েছে। তবে আইনি জটিলতায় সমস্ত নিয়োগ আটকে রয়েছে বলেও মন্তব্য তাঁর।

তবে আমাদের সরকার মানবিক। সমস্ত সময়ে মানুষের পাশে থাকে বলেও মন্তব্য। আর এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কার্যত বিস্ফোরক মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'ডিএ নিয়ে যারা মিটিং-মিছিল করছে, তাদের জন্যেই চাকরি চলে গেল।' অফিস টাইমে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছেন। এক্ষেত্রে সার্ভিস রুল ভাঙছে না?

তা নিয়েও এদিন প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ডিএ কোনও বাধ্যতামূলক নয়। পুরোটাই ঐচ্ছিক বিষয়। তবে টাকা নেই। টাকা থাকলে ভালোবেসে দিতাম বলেও মন্তব্য প্রশাসনিক প্রধান।

ডিএ নিয়ে আন্দোলনের জন্য ৩৬ হাজার চাকরি চলে গেল

এমনকি দিল্লিতে রাজ্যের ১ লাখ ১৫ হাজার কোটি টাকা পড়ে রয়েছে। তা এনে দিন। তাহলে আরও তিন শতাংশ ডিএ দেওয়ার কথাও বলেন এদিন। মুখ্যমন্ত্রীর কথায়, প্রত্যেক বছরই ডিএ দিচ্চি। এই বিষয়ে একযোগে সিপিএম-বিজেপিকে তীব্র আক্রমণ শানান।

সব জায়গাতে কোর্ডিনেশন কমিটির লোক বসে আছে। কোনও কাজ করতে দিচ্ছে না বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। একই সঙ্গে চিরকুটে চাকরি পাওয়া নিয়েও এদিন বামেদের তীব্র আক্রমণ করেন তিনি। আর এহেন মন্তব্য ঘিরেইন শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+