তৃণমূলে থেকেও নেই, সোমেন পত্নী শিখা মিত্রকে ফোন মমতার, বাড়ছে জল্পনা
তৃণমূলে থেকেও নেই, সোমেন পত্নী শিখা মিত্রকে ফোন মমতার, বাড়ছে জল্পনা
তৃণমূল না ছাড়লে দলে সক্রিয়ভাবে দেখা যায়নি তাঁকে। আবার কংগ্রেসেও নেই শিখা মিত্র। হঠাৎ করে শিখা মিত্রকে ফোন করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শিখা মিত্রকে ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বঙ্গ জননী বাহিনীতে যোগদানের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তারপরেই শিখা মিত্রের ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিখা মিত্রকে নিয়ে কী ভাবছেন মমতা এই নিয়ে জোর জল্পনা চলছে রাজনৈিতক মহলে।

শিখা মিত্রকে ফোন মমতার
শিখা মিত্রকে সরাসরি ফোন করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই মমতা ফোন করেন প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্রকে। ফোনে সরাসরি তাঁকে বঙ্গ জননী বাহিনীতে যোগদানের প্রস্তাব দিয়েছেন মমতা। শিখা মিত্র অবশ্য নিজের সিদ্ধান্তের কথা জানাননি। তিনি বলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে আলোচনা করে তবেই সিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন শিখা।

কংগ্রেসের সঙ্গে দূরত্ব
সোমেন মিত্রের মৃত্যুর পর কংগ্রেসে এক প্রকার কোণঠাসা হয়ে গিয়েছে তাঁর পরিবার। সোমেন মিত্রের ছেলে রোহন কয়েকদিন আগেই কংগ্রেসের একাধিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ার পরেই সোমেন পুত্রের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েিছল। তারপরেই তিনি পদ ছেড়ে বেরিয়ে আসেন। প্রকাশ্যে অধীর চৌধুরীর সম্পর্কে কোনও কথা না বললেও তিনি যে অধীরের কারণেই দলের পদ ছেড়েছেন সেটা স্পষ্ট করে দিয়েছিলেন।

বিজেপির প্রার্থী তালিকায় নাম
একুশের বিধানসভা নির্বাচনের আগে শিখা মিত্রের নাম জড়িেয় ছিল বিজেপির সঙ্গে। হঠাৎই একদিন শিখা মিত্রের বাড়িতে হাজির হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপরেই শিখা মিত্রের বিজেপিতে জল্পনা শুরু হয়েছিল। শিখা মিত্র অবশ্য জানিয়েছিলেন শুভেন্দুর সঙ্গে অনেক দিনের পরিচয় সেই সুবাদেই তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু হঠাৎ করে এতদিন পর শিখা মিত্রের বাড়িতে কেন এলেন শুভেন্দু তা নিয়ে প্রবল শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। তারপরেই শিখা মিত্রের নাম চৌরঙ্গী কেন্দ্রে ঘোষণা করে বিজেপি। কিন্তু শিখা মিত্র সঙ্গে সঙ্গে ঘোষণা করেন তিনি বিজেিপতে কোনও দিন ছিলেন না। কাজেই বিজেপি প্রার্থী হওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাঁকে না জািনয়েই এই নাম ঘোষণা করেছে বিজেপি।

সোনিয়ার ফোন
শিখা মিত্রের এই সিদ্ধান্তের পরেই সোনিয়া গান্ধী ফোন করেন তাঁকে। এবং বিজেপিতে যোগ না দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানান। তিনি যে নিজের নীতি আদর্শ বজায় রেখেছেন তার জন্য ধন্যবাদ জানান সোনিয়া। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি দলের নতুন নীতি ঘোষণা করেছেন মমতা। এক পদ এক নীতিতে চলছে দল। মন্ত্রী বা সাংসদ হলে দলীয় পদে থাকতে পারবেন না নিয়ম জারি হয়েছে। কয়েকদিন আগেই একাধিক সাংগঠনিক পদে রদবদল করা হয়েছে। শিখা মিত্রকে কোনও পদে বসানোর পরিকল্পনা করছে কিনা মমতা সেটা নিজে জল্পনা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications