Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মোদী 'ডিজাস্টার প্রাইমমিনিস্টার'! ' অ্যাক্সিডেন্টাল প্রাইমিনিস্টার ' বিতর্কে আর কী বললেন মমতা

দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার নিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারাসতের যাত্রা উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন , লোকসভা নির্বাচনের আগে প্রচার কুড়োতে এই ছবিটি তৈরি করা হয়েছে। আর এই প্রসঙ্গেই তিনি নরেন্দ্র মোদীর নাম না করেই তাঁকে 'ডিজাস্টারাস প্রাইমমিনিস্টার ' বলে সম্বোধন করেন। স্বাভাবিকভাবেই 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার ' নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আগুনে ঘি ফেলল বলেই মনে করা হচ্ছে।

মমতার বক্তব্য

মমতার বক্তব্য

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তিনি কংগ্রেস ছেড়ে মানুষের আশীর্বাদে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন। তিনি কোনও পার্টির পক্ষপাতিত্ব করছেন না। কংগ্রেসের সঙ্গে তিনি থাকলেও মতাদর্শ বিরোধে তিনি তাঁদের সঙ্গ ত্যাগ করেছিলেন কিন্তু 'অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' বলে যে সিনেমাটি তৈরি হয়েছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, 'নির্বাচনের আগে অ্যাক্সিডেন্টাল পিএম বলে একটা বই করে ছেড়ে দেওয়া হয়েছে। অ্যাক্সিডেন্টাল পিএম তো সবাই। একটা জিনিসকে বিকৃত করে ছেড়ে দেওয়া হয়েছে, এটা অন্যায়। যারা ইলেকশন-এর আগে অ্যাক্সিডেন্টাল পিএম নিয়ে নাটক করে বেড়াচ্ছেন, তাদের একটা সিনেমা দেখা উচিত ডিজাস্টারাস পিএম। অ্যাক্সিডেন্টাল পিএম যদি হয় তাহলে ডিজাস্টারাস পিএম-ও দেখাতে হবে। মনে রাখবেন আগামিদিনেও এই সিনেমা তৈরি হবে। মনে রাখবেন কেউ কখনও ছেড়ে কথা বলে না। যেমন দেখাবেন তেমনি দেখবেন। আয়না ভালো করে নিজের চেহারাটা দেখুন।'

মোদীকে তোপ

মোদীকে তোপ

'দ্য় অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তাঁর এবং তাঁর দলের যে রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন তাতে এটা পরিস্কার যে এতে তিনি বিজেপি-র ইন্ধনই খুঁজে পাচ্ছেন। তবে এদিন প্রধানমন্ত্রীকে 'ডিজাস্টারাস পিএম" বলার সঙ্গে সঙ্গে জাতি বিদ্বেষ নিয়ে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে নিশানা

বিজেপিকে নিশানা

রীতিমত হুঙ্কার তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এরাজ্যে জাতি বিদ্বেষের কোনও স্থান নেই। এখানে সমস্ত জাতি একসঙ্গে বসবাস করছে । সুতরাং এখানে যাঁরা জাতিবিদ্বেষ ছাড়াবে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে গ্রামের মানুষকে এক হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি এবং তাঁর দল এই জাতিবিদ্বেষের মোকাবিলায় তৈরি বলেও হুঙ্কার মমতার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+