প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! নেট দুনিয়ায় ভাইরাল #BengaliPrimeMinister
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে করে কেন্দ্র ও রাজ্যের সংঘাত কার্যত নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধে পরিণত হল। আর সেই যুদ্ধে অবশ্যই লন টেনিসের ভাষায় অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে করে কেন্দ্র ও রাজ্যের সংঘাত কার্যত নরেন্দ্র মোদী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়ের যুদ্ধে পরিণত হল। আর সেই যুদ্ধে অবশ্যই লন টেনিসের ভাষায় অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তত আলাপন বন্দ্যোপাধ্যায় ইস্যুতে যেভাবে নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয়ে উঠেছে #BengaliPrimeMinister, তাতে চোখ বুঝিয়ে বলা যায় ব্যাকফুটে পড়ে গিয়েছেন মোদী।

#BengaliPrimeMinister-এ ছয়লাপ টুইটার
তৃণমূল নেতা-কর্মীরা টুইটারে ট্রেন্ডিং করেছেন বাঙালি প্রধানমন্ত্রী চাই। #BengaliPrimeMinister-এ ছয়লাপ টুইটার। ২০২১ থেকেই ২০২৪-এ লড়াই শুরু হয়ে গেল। দাবি উঠে পড়ল বাঙালি প্রধানমন্ত্রী। আরও স্পষ্ট করে বললে প্রধানমন্ত্রী হিসেবে দাবি উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। কেন্দ্র-রাজ্যের রাজনৈতিক সংঘাত ছাপিয়ে নেট দুনিয়ায় প্রকাশ্যে উঠে এল বাঙালি জাতিসত্ত্বার আবেগ।

মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী পদে বসাতে
বাংলার রাজনৈতিক ময়দানে দিল্লি বনাম নবান্নের দৃষ্টিকটূ লড়াই চলছে। তারই মধ্যে ট্রেন্ডিং হয়েছে #BengaliPrimeMinister। তা নিয়ে টুইট ও পাল্টা টুইটে মাঝেমধ্যেই বেরিয়ে পড়ছে নগ্নরূপ। নেটদুনিয়ায় কটূবাক্যের লড়াই চলছে। সেই খারাপ দিকটা চাপা রেখেই বলা যায় তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী পদে বসাতে কোমর বেঁধে নেমেছে এখন থেকেই।

মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার
একুশের নির্বাচনে মোদী-শাহসহ গোটা বিজেপি পরিবারকে একা মমতা হারিয়ে দিয়েছেন। তারপর থেকেই ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চ্যালেঞ্জার ভাবতে শুরু করে দিয়েছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। রাজ্যের নির্বাচনে একার কাঁধে মোদী-শাহদের হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় রাজনীতিতে নিজের গুরুত্ব অনেকাংশং বাড়িয়ে নিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে গুরুত্ব
ভোট চালাকালীনই তিনি চিঠি দিয়ে দিল্লিতে বিরোধী ঐক্য গড়ে তোলার বার্তা দিয়েছিলেন। তারপর থেকেই তাঁকে কেন্দ্র করেই দিল্লির বিরোধী রাজনীতি আবর্তিত হতে শুরু করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জাতীয় রাজনীতিতে গুরুত্ব অনেকাংশে বাড়িয়ে দিয়েছেন নরেন্দ্র মোদীই। প্রথমত নির্বাচনে শোচনীয় হার। আর তার একমাসের মধ্যে মুখ্যসচিবকে নিয়ে কূটনৈতিক যুদ্ধে ব্যাকফুটে পড়ে যাওয়া।

এক পায়ে বাংলা দখল করেছেন মমতা, মোদী হয়েছেন ধরাশায়ী
একুশের নির্বাচনে বাংলায় পরিবর্তনের হাওয়া তুলে কেন্দ্রীয় বিজেপি ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু নিটফল হয়েছে বাংলার প্রত্যাখ্যান। জয় তো দূর অস্ত। তার ধারেকাছে যেতে পারেনি বিজেপি। তৃণমূলকে ভেঙে তছনছ করে দিলেও দমিয়ে রাখতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক পায়েই তিনি বাংলা দখল করেছেন। মোদী হয়েছেন ধরাশায়ী।

এবার দিল্লিতে মোদী বনাম মমতা লড়াই, বাঙালি আবেগ তীব্র
বাংলায় ভোট চলাকালীনই ২০২৪-এর আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুইলচেয়ারে করে ভোট প্রচারে চষে বেরিয়েছেন বাংলা। আর স্লোগান তুলেছেন- এক পায়ে বাংলা জয়, দু-পায়ে ২০২৪-এ দিল্লি। এবার দিল্লিতে যে মোদী বনাম মমতা লড়াই হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত করে দিয়েছে বাংলার নির্বাচন। সেই থেকেই বাংলা ও বাঙালি আবেগও উসকে দেওয়া হয়েছে।

বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে সুবর্ণ সুযোগ এসেছিল যাঁদের
কেননা এর আগে কোনও বাঙালি প্রধানমন্ত্রী হননি। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সেই আবেগ মানুষ চেপে রেখে দিয়েছেন। মাঝে দুই বাঙালির প্রধানমন্ত্রী হওয়ার সুবর্ণ সুযোগ এসেছিল। একবার হাতের লক্ষ্মী পায়ে ঠেলেছেল জ্যোতি বসু। ঐতিহাসিক ভুল করে তিনি প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেননি। আর দ্বিতীয়ব্যক্তি হলেন প্রণব মুখোপাধ্যায়। ভাগ্যচক্রে তাঁকে প্রধানমন্ত্রীর আসনে না দেখে, দেখতে হয়েছিল রাষ্ট্রপতির আসনে।

প্রণব মুখোপাধ্যায় জল্পনা উসকে দিয়েছিলেন বাঙালি প্রধানমন্ত্রীর
তারপর প্রণব মুখোপাধ্যায় জল্পনা উসকে বলেছিলেন, বাঙালি প্রধানমন্ত্রী হতে পারেন মমতা বন্যো পপাধ্যায়। সেই আবেগে ভর করেই তৃণমূল এখন মমতা বন্যো বপাধ্যায়কে দিল্লির দরবারে বিরোধী ঐক্যের মুখ করে তুলতে চাইছেন। সেইসঙ্গে বাঙালি আবেগ উসকে তাঁরা ট্রেন্ডিং করতে সফল হয়েছেন #BengaliPrimeMinister।












Click it and Unblock the Notifications