সারা রাজ্যজুড়ে লকডাউন বাংলায়, সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করলেন মুখ্যমন্ত্রী মমতা

সারা রাজ্যজুড়ে লকডাউন বাংলায়, সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ করলেন মুখ্যমন্ত্রী মমতা

রাজ্যে লক ডাউনের সময়সীমা বাড়াল রাজ্য। পরিস্থিতির ব্যাপকতা বিচার করে ২৭ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত লকডাউন করা হয়। এবার গোটা রাজ্যেই লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হল পরিস্থিতি বিবেচনা করে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যব্যাপী লকডাউনের ঘোষণা করেন।

২৭ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ

২৭ মার্চ থেকে বাড়িয়ে ৩১ মার্চ

এর আগে ২৭ মার্চ পর্যন্ত আংশিক লকডাউনের কথা ঘোষণা করা হয়েছিল। এক্ষেত্রে লকডাউন ঘোষণা করা হয়েছিল, কিছু জেলায় সম্পূর্ণ, কিছু জেলায় আংশিক। কিন্তু বিগত চারদিনে যে হারে করোনা ভাইরাসের ব্যাপকতা লক্ষ্য করা গিয়েছে, তাতেই আশঙ্কিত হয়ে গোটা রাজ্যে লকডাউন করা হল।

গোটা রাজ্যে লকডাউন

গোটা রাজ্যে লকডাউন

মুখ্যমন্ত্রী বলেন, জানি কষ্ট হবে, দুর্ভোগেও পড়তে হবে। কিন্তু করোনা ভাইরাস থেকে রেহাই পেতে এছাড়া আমাদের কাছে আর কোনও উপায় নেই। তাই বাধ্য হয়েই এই লকডাউন করতে হচ্ছে। মঙ্গলবার বিকেল থেকেই বলবৎ করার নির্দেশ জারি করা হয়েছে। অর্থাৎ ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন।

মমতা ব্যাখ্যায় লকডাউন

মমতা ব্যাখ্যায় লকডাউন

মমতা ব্যাখ্যা করেছেন, করোনাভাইরাস গোটা বিশ্বে মহামারীর রূপ নিয়েছে। যেখানে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছুঁতে ৬৭ দিন সময় নিয়েছিল। পরের এক লক্ষ্য ছুঁতে সময় নিয়েছে ১১দিন। আর তার পরের এক লক্ষ্য আক্রান্ত হয়েছেন মাত্র চারদজিনে। অর্থাৎ ৬৭ দিনটা নেমে এসেছে মাত্র চার দিনে। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+