Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

West Bengal Panchayat Election 2023: অশান্ত বাংলা! কালীঘাটে জরুরি বৈঠকে বসছেন মমতা

West Bengal Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচনের আগে জরুরি বৈঠকে তৃণমূল। আজ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে এই বৈঠক হতে চলেছে। বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

এছাড়াও দলের বর্ধিত কমিটির সদস্যরাও এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের (Bengal Panchayat Election) আগে এই বৈঠক রাজনৈতিক ভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জানা যাচ্ছে, বিকেল চারটে থেকে শুরু হবে এই বৈঠক।

কালীঘাটে জরুরি বৈঠকে বসছেন মমতা

মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটেই এই বৈঠক হবে বলে জানা গিয়েছে। যদিও ঠিক কি নিয়ে এই বৈঠক হবে তা এখনও স্পষ্ট নয়। তবে পঞ্চায়েত নির্বাচনকে (West Bengal Panchayat Election 2023) কেন্দ্র করেই এই বৈঠক। ফলে নির্বাচনে তৃণমূলের রণকৌশল কি হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাশাপাশি বেশ কয়েকটি জেলাতে প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এমনকি নির্দল হয়েও অনেকে প্রার্থী দিয়েছে। এই সমস্ত বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর। পমনোনয়ন পর্ব থেকে বাংলার একের পর এক জায়গাতে অশান্তির খবর সামনে এসেছে।

এমনকি এই ঘটনায় এখনও পর্যন্ত প্রায় চারজনের মৃত্যু হয়ে গিয়েছে। এই অবস্থায় লাগাতার কেন্দ্রীয় বাহিনী মোয়তায়ের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। এমনকি কলকাতা হাইকোর্টও এই বিষয়ে বড় নির্দেশ দিয়েছে। এই বিষয়গুলি নিয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনাতে উঠে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, বুধবারই পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিরোধীদের একেবারে চাঁচাছোলা আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি এত ভালো মনোনয়ন আগে হয়নি বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।

তাঁর কথায়, বাংলায় এক শান্তিপূর্ণ মনোনয়ন এর আগে হয়নি। আগের পঞ্চায়েত নির্বাচনগুলির পরিসংখ্যান তুলে একেবারে বক্তব্য রাখেন মমতা। আর এরপরেই এদিনের এই বৈঠক রাজনৈতিক ভাবে খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+