পরিবর্তনের ৮ বছর, ১৩মে-তে সিপিএমকে আক্রমণ মমতার

২০১১ সালের ১৩ মে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার বর্ষপূর্তিতে, সোমবার স্মৃতির সরণী বেয়ে সেদিনে ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২০১১ সালের ১৩ মে-তে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার ৮ বছর পূর্তিতে, সোমবার স্মৃতির সরণী বেয়ে সেই দিনটিতে ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৩ মে-কে ঐতিহাসিক আখ্যা দিয়ে শহিদ স্মরণের পাশাপাশি সিপিএমকে একহাতও নিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

পরিবর্তনের ৮ বছর, ১৩মে-তে সিপিএমকে আক্রমণ মমতার

ঐতিহাসিক ১৩ মে উপলক্ষ্যে সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় মা-মাটি-মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মমতা বন্দ্য়োপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার নামখানা ও বজবজে নির্বাচনী সভায় দিনটি স্মরণ করার পাশাপাশি তাঁর কথায় বামফ্রন্ট সরকারের ৩৪ বছরের অত্যাচারের প্রসঙ্গ তুলে ধরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, শোষণ ছাড়া তাদের রাজত্বে বাংলায় কোনো কাজ করেনি সিপিএম। উল্টে তৃণমূলের গত আট বছরের শাসনকালে এরাজ্যে যে উন্নয়নমূলক কাজ হয়েছে তা অন্যান্য রাজ্যের কাছে শিক্ষনীয় বলে দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রীর কথায়, অনেক ঝামা ঘষে, রক্ত ঝরিয়ে রাজ্যে বাম শাসনের জগদ্দল পাথরকে সরাতে সক্ষম হয়েছিল তাঁর দল। এখন সেই সিপিএম কর্মীরা বিজেপির হাত শক্ত করার জন্য উঠে-পড়ে লেগেছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দলকেই প্রত্যাহার করার জন্য রাজ্যের মানুষের কাছে আবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+