থানায় ডেকে নাবালিকা নির্যাতিতার বয়ান রেকর্ড পুরুষ পুলিশ অফিসারদের, প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট
পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। নজির বিহীন মন্তব্যও করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। নাবালিকা নির্যাতিতাকে থানা ডেকে ঘটনার কথা, নির্যাতন সম্পর্কে জানার অভিযোগ উঠেছে। হাওড়ার বাগনান থানার পুলিশ এই কাজ করেছে বলে অভিযোগ উঠেছে।
এই অভিযোগ অত্যন্ত গুরুতর। পুলিশ এমন কাজ করতে পারে না। এমনই বক্তব্য রেখেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। নাবালিকা নির্যাতিতাকে কখনও থানায় ডেকে ওসি, আইও, সহ পুরুষ অফিসারদের সামনে বসিয়ে শারীরিক নির্যাতনের বর্ণনা করতে বলা বেআইনি। এমন কাজ করতে পারে না পুলিশ। মন্তব্য বিচারপতি জয় সেনগুপ্তর।

কিন্তু ঘটনাটি কী? জানা গিয়েছে, এক নাবালিকার উপর নিগ্রহের ঘটনার অভিযোগ উঠেছেন বাগনান থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করতে যায়। অভিযোগ, ওই নির্যাতিতাকে থানায় ডাকা হয়। পুরুষ পুলিশ কর্মী ও অফিসাররা তাকে প্রশ্ন করেন। ঘটনার বয়ান রেকর্ড করা হয়।
পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের লোকজন। এই কাজ কখনওই পুরুষ পুলিশ কর্মীরা করতে পারে না। এমনই বক্তব্য পরিবারের সদস্যদের। থানার ঘটনার পর ওই নাবালিকা আরও মুষড়ে পড়েছে। তার মানসিক চাপ আরো বেড়ে গিয়েছে বলে মত পরিবারের।
কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা ওঠে। অভিযোগ, ধর্ষিতা নাবালিকাকে থানায় ডেকে ওসি, আই ও এবং অন্য অফিসারের সামনে নির্যাতনের ঘটনার বর্ণনা করতে বলা হয়। এমনিতেই নাবালিকা আতঙ্কে রয়েছে। তাছাড়াও বারে বারে হুমকি ফোন আসছে মামলা তুলে নিতে। তার উপর পুলিশ এই ব্যবহার করেছে।
বিচারপতিও এই কথা শুনে ক্ষুব্ধ হন পুলিশের ব্যবহারে। একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দেশ, সিনিয়র পুলিশ অফিসারের নজরদারিতে এই তদন্ত করতে হবে। ডিএসপি পদমর্যাদার অফিসারকে নিয়োগ করতে হবে তদন্তে। বাগনান থানাকে ওই পরিবার ও নির্যাতিতার নিরাপত্তা করতে হবে। কোনও সমস্যা হলেই পরিবার থানায় জানাবে।
নাবালিকা নির্যাতিতার বয়ান রেকর্ড এভাবে থানায় করা যায় না। নাবালিকা যেখানে থাকে, সেখানে পুলিশ যাবে। মহিলা পুলিশ অফিসার ওই বয়ান রেকর্ড করবে। পুলিশের পোশাকে কেউ সেখানে যেতে পারবে না। সাদা পোশাকে যেতে হবে। এমনই নির্দেশ আছে আইনে। কেন এই নিয়ম মানা হল না! সেই প্রশ্ন তুলেছে আদালত।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications