মাঝেরহাটে ব্রিজ কাণ্ডে আরও একজন প্রয়াত, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪

মাঝেরহাট ব্রিজ কাণ্ডের সময় আহত হয়েছিলেন। এতদিন পরে প্রয়াত হলেন জামিল হানিফ (৫৫) নামে এক ব্যক্তি।

মাঝেরহাট ব্রিজ কাণ্ডের সময় আহত হয়েছিলেন। এতদিন পরে প্রয়াত হলেন জামিল হানিফ (৫৫) নামে এক ব্যক্তি। ঘটনার দিন বজবজের দিকে যাচ্ছিলেন হানিফ। আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অপারেশনও হয়েছিল। কিছুটা সুস্থ হলে বাড়িও ফেরত যান তিনি। তবে পরে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার হানিফ প্রয়াত হয়েছেন বলে খবর।

মাঝেরহাটে ব্রিজ কাণ্ডে আরও একজনের মৃত্যু

জানা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে বাইক নিয়ে ব্রিজের উপর যাচ্ছিলেন হানিফ। পড়ে গিয়ে কোমর থেকে পা পর্যন্ত মারাত্মক চোট লাগে। হাসপাতাল থেকে বাড়ি ফিরেও তিনি শয্যাশায়ী ছিলেন।

পারিবারিক সূত্রে খবর, ব্রিজ ভাঙার ঘটনায় আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন হানিফ। বৃহস্পতিবার রাতে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রয়াত হন।

এই নিয়ে মাঝেরহাট ব্রিজ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল চার। ঘটনার দিন এক যুবকের মৃত্যু হয়। পরে দুই শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়। এরপরে হানিফের মৃত্যুতে মৃতের সংখ্যা ৪-এ পৌঁছে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+