তর্পণের উদ্দেশ্যে গঙ্গার ঘাটে ঘাটে চেনা ভিড়, পিতৃপক্ষের পর দেবী পক্ষের আগমণী বাজল
পিতৃপক্ষের অবসান, শুরু দেবীপক্ষ। এই দুই পক্ষের মাহেন্দ্রক্ষণে আজ বাঙালির মহালয়া। পূর্বপুরুষদের স্মরণ করে ঘাটে ঘাটে তর্পণের পালা চলছে জোরকদমে।
পিতৃপক্ষের অবসান, শুরু দেবীপক্ষ। এই দুই পক্ষের মাহেন্দ্রক্ষণে আজ বাঙালির মহালয়া। পূর্বপুরুষদের স্মরণ করে ঘাটে ঘাটে তর্পণের পালা চলছে জোরকদমে। ভোরবেলাতেই রেডিওয় মহালয়া শোনার পরে গঙ্গার ঘাটে ঘাটে পিতৃপুরুষদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ করার জন্য মানুষ ভিড় জমিয়েছেন। এই দিয়েই বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয়ে গেল। প্রতিবারের মতো এবারও কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও গঙ্গার ঘাটে ঘাটে অগণিত মানুষ ভিড় জমিয়ে তর্পণ করেছেন।

পঞ্জিকা মতে এদিন ভোর ৩টে ৫৬ মিনিট থেকে অমাবস্যা শুরু হয়েছে। তা থাকবে রাত্রি ১১টা ৫৬ মিনিট পর্যন্ত। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এটাই নির্ঘণ্ট। অন্যদিকে গুপ্তপ্রেস পঞ্জিকা বলছে, রাত্রি ২টো বেজে ৪৭ মিনিট থেকে শুরু অমাবস্যা। চলবে রাত্রি ১২টা ২৩ মিনিট পর্যন্ত।
মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয়। তাঁদের স্মরণ করে আত্মার শান্তি কামনা করা হয়য এই পিতৃপক্ষের অবসানের পরই শুরু হয়ে মাতৃপক্ষ। এদিন কলকাতার পরিচিত যে সমস্ত খাট রয়েছে সেই বাগবাজার, শোভাবাজার, আহিরিটোলা থেকে শুরু করে সমস্ত জায়গায় লাইন দিয়ে প্রত্যেকটি ঘাটে একই দৃশ্য ফুটে উঠেছে। জেলায় জেলায় গঙ্গার ঘাটগুলিতেও অসংখ্য মানুষ ভিড় করেছেন মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য।












Click it and Unblock the Notifications