Madhyamik result 2023 Topper: মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি, মেধা তালিকায় প্রথম দশে ১১৮ জন

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা ২০২৩-র ফলফল (Madhyamik result 2023 Topper)। মাধ্যমিকে প্রথম কাটোয়ার দেবদত্তা মাজি। প্রাপ্ত নম্বর ৯৯.৯৬ শতাংশ। দ্বিতীয় হয়েছে বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের শুভম পাল।

৮৮ শতাংশ পরীক্ষার্থী সফল। পাশের হারের নিরীখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। তারপরেই রয়েছে কালিম্পং এবং কলকাতা। ৮৬.১৫ পাশের হার। ১৬ টি জেলা থেকে ১১৮ জন মেধা তালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে।

মাধ্যমিক

যুগ্ম দ্বিতীয়। দ্বিতীয় শুভম পাল। পূর্ব বর্ধমান মিউনিসিপাল স্কুল। প্রাপ্ত নম্বর ৬৯১। তালিকায় আছে রিফত হাসান সরকার। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। তারও প্রাপ্ত নম্বর ৬৯১। অর্ক মণ্ডল তৃতীয়। টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুল। উত্তর ২৪ পরগনা। ৬৯০ প্রাপ্ত নম্বর। ৯৮.৫৭ শতাংশ।

 মাধ্যমিক

তৃতীয় হয়েছেন চার জন। সৌম্যদীপ মল্লিক উত্তর ২৪ পরগনার বেড়াচাপা দেউলিয়া উচ্চবিদ্যালয়। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র মহম্মদ সরবর ইমতিয়াজ। একই স্কুলের মাহির হোসেন এবং স্বরাজ পাল, অর্ঘদীপ সাহা তৃতীয় হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছেন চার জন। তাঁদে প্রাপ্ত নম্বর ৬৮৯ অর্থাৎ ৯৮.৪৩ শতাংশ। বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী সমাদৃতা সেন। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র অনিশ বাড়ুই। পূর্ব মেদিনীপুরের রঘুনাথবাড়ি রামতারক হাইস্কুলের ছাত্র তুহিন বেরা। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র
অর্ক বন্দ্যোপাধ্যায়। ।পঞ্চম স্থানে রয়েছে ৫ জন। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র অরিজিৎ মণ্ডল।
পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র শুভজিৎ দে। পশ্চিম মেদিনীপুরের সারদা বিদ্যামন্দিরের ছাত্রী সুপ্রভা আদক। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী অন্বেষা চক্রবর্তী। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুলের ছাত্রী
ইশান পাল। পূর্ব বর্ধমানের সিএমএস বর্ধমান ডে স্কুলের ছাত্র রূপায়ণ পাল। চঞ্চলরানি দ্রাক্ষায়ণী গার্লস হাইস্কুলের ছাত্রী অনুশ্রেয়া দাস। মালদহের এসি ইন্সটিটিউটের ছাত্রী শুভজিৎ দেব।

ষষ্ঠ স্থানাধিকারী হয়েেচন ১১ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৭ অর্থাৎ ৯৮.১৪ শতাংশ। বনগাঁ কুমুদিনী উচ্চবালিকা বিদ্যালয়ের ছাত্রী বিদিশা কুণ্ডু। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সুতীর্থ পাল এবং অনিক বাড়ুই। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সৌম্যদীপ দাস ও সৌম্যদীপ নায়েক। বাঁকুড়া বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল সুরদেন্দু মণ্ডল এবং অপূর্ব সামন্ত। বর্ধমান মিউনিসিপাল হাইস্কুল প্রাণীল যশ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের ছাত্র সতীর্থ সাহা। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের রায়ান আবেদীন এবং ঋদ্ধিশ দাস।

সপ্তাম স্থানে রয়েছেন ৬ জন। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৮৬। বসিরহাট পূর্ণচন্দ্র মজুমদার গার্লস হাইস্কুলের সুচেতনা রায়।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অদ্রিজ গুপ্ত। বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের অনুশ্মিতা সাঁতরা। হুগলির মাহেশ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যালয়ের জিষ্ণু ঘোষ। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের শুভম হাজরা। মেদিনীপুরের সারদা বিদ্যামন্দিরের দেবশঙ্কর সাঁতরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+