ওহ লাভলি থেকে ফাগুন লেগেছে বনে বনে! দিদির নির্দেশের পরেই 'গোপালে'র ভোল বদলে অবাক অনুগামীরা
ওহ লাভলি থেকে ফাগুন লেগেছে বনে বনে! দিদির নির্দেশের পরেই 'গোপালে'র ভোল বদলে অবাক অনুগামীরা
বিধানসভা নির্বাচনের আগে ওহ লাভলি গেরে সারা ফেলে দিয়েছিলেন মদন মিত্র। শুধু তাই নয়, এরপর উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেও গেয়েছিলেন গান। 'ইন্ডিয়া ওয়ানা হার বেটিয়া' রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। কামারহাটি বিধায়ক হয়ে একদিকে প্রশাসনিক কাজ সামলাচ্ছেন অন্যদিকে আবার তাঁর সংস্কৃতি চর্চাও যে নতুন কিছু না তা ইতিমধ্যে সবাই জেনে গিয়েছে। সমান তালে সামলে যাচ্ছেন। সবার চোখে রঙিন ছেলে এখন মদন মিত্র। যদিও এই ট্যাগ অবশ্য দিয়েছেন নেত্রী মমতাই।

তবে মাঝে মধ্যে এই রঙিন ছেলের কাজকর্ম বিপদে ফেলে দেয় তৃণমূলকে। আর তাই সাবধানী বার্তা দিয়ে রেখেছেন তিনি। তবে তাতে যেন মদন মিত্রকে নিয়ে কোথায় আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই বুধবার নেত্রী রঙিন ছেলেকে নির্দেশ দেন, তিনি রবীন্দ্র সঙ্গীত ছাড়া কিছু গাইছ না তো? প্রশ্নের উত্তরে কিছুটা সুরেই মদন জানান...আপনি যেমন নির্দেশ দিয়েছেন তেমন চলছি...। এরপর ফের নেত্রী জানান, হ্যাঁ রবীন্দ্র সঙ্গীত ছাড়া কিছু গাইবে না। দিদির নির্দেশ...কীভাবে অগ্রাহ্য করেন রঙিন ছেলে মদন। আর তাই নির্দেশ মতো রবীন্দ্রসঙ্গীত গাইতে নেমে পড়লেন বিধায়ক।
মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘন্টার মধ্যে পুরোপুরিই মনোনিবেশ করলেন রবীন্দ্রসংগীতে। শুধু তাই নয়, টালিগঞ্জের স্টুডিংতে রেকর্ডিংও সেরে ফেললেন মদন মিত্র। একেবারে নিজের জায়গা থেকে অন্য একটা জায়গা। দায়িত্ব নিয়ে সুন্দর করে বিষয়টি সামলেছেন তিনি। রেকর্ডিংয়ে এদিন একের পর এক রবি ঠাকুরের গান গেয়ে গেলেন। কিন্তু ক্লান্ত হলেন না। মদন মিত্রের রেকর্ডিংয়ের একটি ভিডিও সামনে এসেছে। যেখানে বিধায়ককে হঠাত এক নজরে দেখলে যে কেউ চমকে যাবেন। কোনও অংশে কম নেই। পরনে ধুতি-পাঞ্জাবি, সামনে খোলা গীতবিতান, হারমোনিয়াম-তবলায় একেবারে জাঁকজমক অবস্থা।
স্টুডিওয় তাঁর গাওয়া চারটি রবীন্দ্রসংগীতের তালিকায় ছিল - 'ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে'। গাইলেন 'আমারও পরাণ যাহা চায়।' রেওয়াজে উঠে এল 'কী গাব আমি, কী শুনাব?' স্টুডিওয় গাইলেন 'আমায় যেসব দিতে হবে, সে তো আমি জানি'। এখানেই শেষ নয়, শান্তিনিকেতনেও যাওয়ার ইচ্ছা রয়েছে মদন মিত্রের। তিনি জানিয়েছেন, বেশ কয়েকটি আরও গানের শুট রয়েছে। আর সেই কারনে তাঁর শান্তিনিকেতন সফর বলে জানিয়েছেন মদন মিত্র। শুধু তাই নয়, আগামিদিনে রবীন্দ্রসঙ্গীত ছাড়া আর কোনও গান গাইবেন না বলেও সংবাদমাধ্যমে জানিয়েছেন তিনি।
দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই যে এই সিদ্ধান্ত তা কার্যত স্বীকার করে নিয়েছেন কামারহাটির বিধায়ক। তবে গান গাইতে গিয়ে যে তাঁর প্রশাসনিক কাজে কোনও ফাঁক থাকবে না তাও সিংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications