পুজোর মুখে দুঃসংবাদ! পেট্রোল-ডিজেলের পর বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামও
মহালয়ার দিনেই দুঃসংবাদ মধ্যবিত্তদের জন্য। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি তো লেগেই রয়েছে। পুজোর মুখে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামও। রান্নার গ্যাসের দাম পর পর চারমাস বাড়ল।
মহালয়ার দিনেই দুঃসংবাদ মধ্যবিত্তদের জন্য। ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি তো লেগেই রয়েছে। পুজোর মুখে বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামও। রান্নার গ্যাসের দাম পর পর চারমাস বাড়ল। মধ্যবিত্তদের হেঁশেলে ফের ছ্যাঁকা লাগল গ্যাসের মূল্যবৃদ্ধিতে। প্রতি মাসেই মূল্যবৃদ্ধির জেরে চাপ বাড়ছে মধ্যবিত্তদের।

মহালয়ার দিনেই দুঃসংবাদ বাঙালির হেঁশেলে
প্রতিমাসেই লাফিয় লাফিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। ৯০০ টাকা পেরিয়ে হাজারের দিকে ছুটছে ভর্তুকিহীন গ্যাসের দাম। গত তিনমাস ধরেই বেড়ছে রান্নার গ্যাসের দাম। এবার অক্টোবরের প্রথমেই বাড়ল রান্নার গ্যাসের দাম। মহালয়ার দিনেই এই দুঃসংবাদ এল বাঙালির হেঁশেলে। অর্থাৎ পুজোর মাসেও রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে কোনও ব্যতিক্রম হল না।

কত টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম
এ মাসেও একধাক্কায় অনেকটা বাড়ল রান্নার গ্যাসের দাম। সেপ্টেম্বরে রান্নার গ্যাসের দাম ছিল ৯১১ টাকা। অক্টোবরে তা বেড়ে হল ৯২৬ টাকা। অর্থাৎ এক লপ্তে ১৫ টাকা বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাস। ফলে মধ্যবিত্তদের কপাল ভাঁজ পড়ার জোগাড়। কেননা ভর্তুকির টাকাও ঢুকছে না গ্রাহকদের অ্যাকাউন্টে।

প্রতি মাসেই দাম উত্তরোত্তর বেড়ে যাওয়ায় হেঁশেলে আগুন
প্রতি মাসেই দাম উত্তরোত্তর বেড়ে যাওয়ায় হেঁশেলে আগুন
এলপিজি সংস্থাগুলির দাবি, আন্তর্জাতিক বাজাকে গ্যাস তৈরির উপাদানগুলির দাম বেড়েছে। ফলে তার সঙ্গে সামঞ্জস্য রেখে রান্নার গ্যাসের দামও বাড়াচে হচ্ছে। এভাবে প্রতি মাসেই তা উত্তরোত্তর বেড়ে যাওয়ায় হেঁশেলে আগুন লাগার উপক্রম। মধ্যবিত্তদের পকেটেও টান পড়ার জোগাড়। এ থেকে রক্ষা পাওয়ার উপায়ও নেই। কেননা কেন্দ্রীয় সরকার ভর্তুকির টাকা প্রদানের ব্যাপারেও কিছু জানাচ্ছে না।

গ্যাসের দামের পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে
শুধু রান্নার গ্যাসের দামই নয়, পেট্রোল-ডিজেলের দাম প্রতিদিনই বেড়ে চলেছে। পেট্রোলের দাম আগেই সেঞ্চুরি ছুঁয়েছিল। এবার ডিজেলের দামও ১০০-র দিকে এগোচ্ছে ক্রমশ। লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩ টাকা ৬৫ পয়সা হয়েছে। ২৯ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দাম ৩৬ পয়সা বেড়ছে। ডিজেলের দাম হয়েছে ৯৮ টাকা ৫৩ পয়সা।

গ্যাসের দাম ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস
মহানগর কলকাতার পাশাপাশি ভারতের অন্যান্য মেট্রো শহরেও জ্বালানির দাম বাড়ছে হু-হু করে। দিল্লি, মুম্বই, চেন্নাইতেও পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। করোনা আবহে সাধারণ মানুষের অর্থনৈতিক সুরাহা তো মিলছেই না, উল্টে গ্যাসের দাম ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে। এই পরিস্থিতিতে মানুষের আর্থিক সংকট আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ জ্বালানির দাম আরও বৃদ্ধি পাবে।
|
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির জের
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় পেট্রোলিয়াম কোম্পানিগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছিল ভারতে। এখন অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল রয়েছে। আবার গ্যাস তৈরির সরঞ্জামও বেড়েছে আন্তর্জাতিক বাজারে। ফলে গ্যাসের দামও বাড়ছে প্রতি মাসে। সাধারণ মানুষ এই মূল্যবৃদ্ধির জেরে সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications