Weather News: একধাক্কায় তাপমাত্রা নামল ৬ ডিগ্রির বেশি! বাংলা জুড়ে বড় আবহাওয়ার পরিবর্তনে জেলাগুলির পরিস্থিতি
সকাল থেকে পরিষ্কার আকাশ। ফের কনকনে ঠাণ্ডা রাজ্য জুড়ে। রয়েছে উত্তরে হাওয়া। এদিন কলকাতা-সহ আশপাশের এলাকায় ন্যূনতম তাপমাত্রা নেমেছে ছয় ডিগ্রির বেশি। আগামী ২৪ ঘন্টাতেই এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর
সকাল থেকে পরিষ্কার আকাশ। ফের কনকনে ঠাণ্ডা রাজ্য জুড়ে। রয়েছে উত্তরে হাওয়া। এদিন কলকাতা-সহ আশপাশের এলাকায় ন্যূনতম তাপমাত্রা নেমেছে ছয় ডিগ্রির বেশি।
আগামী ২৪ ঘন্টাতেই এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ ডিসেম্বর শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টির সঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া বাকি সবকটি জেলায় শুকনো আবহাওয়া থাকলেও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে কোনও কোনও জায়গায়। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে সেই দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। কুয়াশাও তেমন থাকবে না। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে তারপরের তিন দিনে ফের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৩১ ডিসেম্বর শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আপাতত কোথাও তেমন কোন কুয়াশার পূর্বাভাস নেই। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে আকাশ পরিষ্কার থাকবে। কোনও কোনও জায়গায় সামান্য কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে একডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ২৪ ঘন্টায় ন্যূনতম তাপমাত্রা কমেছে ৬ ডিগ্রির বেশি। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ( ১৩.৫)
বহরমপুর (১৪)
বাঁকুড়া (১৫.২)
বর্ধমান ( ১৫.৪)
কোচবিহার (১০.১)
দার্জিলিং (৩.৬)
কালিম্পং (৮.৮)
দিঘা (২০.৭)
কলকাতা (২০.৬)
দমদম ( ১৯.৮)
কৃষ্ণনগর ( ১৪.৪)
মালদহ (১৪.৮)
মেদিনীপুর (১৮.১)
শিলিগুড়ি ( ১২.৪)
শ্রীনিকেতন (১২.৯)
সুন্দরবন (২২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৫.৬)
বহরমপুর (২৫.৪)
বাঁকুড়া (২৭.১)
বর্ধমান (২৫.৮)
কোচবিহার (২০.৩)
দার্জিলিং (৬.৪)
কালিম্পং (১৩.৫)
দিঘা (২৭.২)
কলকাতা (২৫.৪)
দমদম (২৫.৫)
কৃষ্ণনগর (২৬)
মালদহ (২৩.৩)
মেদিনীপুর (২৬)
শিলিগুড়ি (২১)
শ্রীনিকেতন (২৩.৬)
সুন্দরবন (২৬)












Click it and Unblock the Notifications