উপকূলে সুস্পষ্ট হচ্ছে নিম্নচাপ, শুক্রবার থেকেই বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা?

ফের নতুন করে বৃষ্টিতে ভাসার সম্ভাবনা বাংলার জেলাগুলির। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন আসতে চলেছে। এই নিম্নচাপটি ক্রমশ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে এবং আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে শুক্রবার থেকে রাজ্যজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে বলে ইঙ্গিত মিলেছে।

এদিন বৃহস্পতিবার ও আগামী কাল শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে শুক্রবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারও সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বাতাসে জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।

হাওয়া অফিসের খবর, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। এদিন বৃহস্পতিবার আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অন্যান্য জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এবং শনিবার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ও সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে, তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে থাকবে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+