প্রথম দফার ভোটে বাংলায় বাহিনী কোথায় কত? আগামী কাল গুরুত্বপূর্ণ বৈঠক
রাজ্যে প্রথম দফায় লোকসভা আগামী ১৯ তারিখ। প্রথম দফায় উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন হচ্ছে। কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে? সেই বিষয়ে আগামী কাল শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী কাল শনিবার নির্বাচন কমিশন-নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মার সভাপতিত্বে একটি বৈঠক হবে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) কর্মীদের সঠিক মোতায়েন চূড়ান্ত করা হবে ওই বৈঠকে।

মুখ্য নির্বাচনী অফিসারের (সিইও) অফিসের অভ্যন্তরীণ ব্যক্তিরা জানিয়েছেন, বৈঠকে পশ্চিমবঙ্গের সিইও আরিজ আফতাব, পশ্চিমবঙ্গের নোডাল পুলিশ অফিসার আনন্দ কুমার, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) রাজ্য সমন্বয়কারী বি কে শর্মা উপস্থিত থাকবেন।
১৯ এপ্রিল ভোটের প্রথম ধাপ। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তিনটি আসনের প্রতিটি বুথে ৩০০ টি সিএপিএফ কোম্পানির প্রয়োজন হবে। এমন কথাই জানা গিয়েছে প্রাথমিকভাবে।
এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে ১৭৭ কোম্পানিসিএপিএফ মোতায়েন করা হয়েছে। আরও ১২৩ কোম্পানির জন্য প্রয়োজনীয়তা আছে।
বাকি বাহিনী কবে, কখন আসবে? সেই বিষয়ে পশ্চিমবঙ্গের সিইওর অফিস এখনও কোনও সুনির্দিষ্ট তথ্য পাননি বলে খবর। শনিবারের বৈঠকে সেই বিষয়ে আলোচনা করা হবে। এই কথা জানা গিয়েছে।
রাজ্যে সাত দফায় নির্বাচন হবে। এই কথা আগেই ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের জন্য মোট ৯২০ কোম্পানি বাহিনী নিরাপত্তার জন্য রাখা হবে। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় সব থেকে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে।












Click it and Unblock the Notifications