Lok Sabha Election 2024: মমতাকে কু-কথা! শোকজের পর দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক FIR

Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কু-মন্তব্য! অস্বস্তি বাড়ল দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অভিযোগ দায়ের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বিরুদ্ধে। দুর্গাপুর থানায় এই অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে যদিও মুখ্যমন্ত্রীকে অশালীন আক্রমনে দিলীপ ঘোষকে শোকজ করেছে নির্বাচন কমিশন (Election Commission of India) ।

এমনকি দলের তরফেও তাঁকেও সতর্ক করা হয়েছে। আর এরপরেই এহেন অভিযোগ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।যা খবর, এক মহিলা এই অভিযোগ দায়ের করেছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। ৫০৪, ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে দুর্গাপুরের সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে আরও একটি অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে।

Lok Sabha Election 2024

তৃণমূলের আইনজীবী সেলের বেশ কয়েকজন সদস্য এই অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। তবে এদিন অভিযোগ প্রসঙ্গে অভিযোগকারিণী বলেন, প্রকাশ্যে ভিড়ে দাঁড়িয়ে এবং একের পর এক সংবাদমাধ্যমের সামনে উনি কথা বলছেন। আর এতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীরই শুধু সম্মানহানী নয়, বাংলার মহিলা হয়ে আমাদেরও সম্মানহানীও হয়েছে বলে দাবি অভিযোগকারিণীর।

যদিও মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণের জন্যে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নিয়েছেন দিলীপ ঘোষ। তাতে মিটে যায় না বলেই দাবি অভিযোগকারিণীর। আইনি পথেই এহেন মন্তব্যের লড়াই হবে বলে জানিয়েছেন তিনি। বিষয়টি পুলিশের তরফে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও এই বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ দিলীপ ঘোষ। প্রচারের ফাঁকেই কলকাতায় এসেছেন তিনি।

শহরে পৌঁছেই আজ ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন বর্ধমান -দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর সেখানে কমিশনের শোকজ প্রসঙ্গে বলেন, আমার আইনজীবীরা বিষয়টি দেখছেন। চিঠি রেডি, আমরা পাঠিয়ে পাঠিয়ে দেব। আইনের কথা আইনিভাবে হবে। তবে একটা চিঠি দিতে তৃণমূলের ১০ জনকে যেতে হল কেন? পালটা প্রশ্ন দিলীপ ঘোষের। ময়দানে লড়তে পারছে না বলেই এহেন ব্যবস্থা বলে দাবি তাঁর।

বলে রাখা প্রয়োজন, দুর্গাপুরে প্রচার করার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কু- ভাষায় আক্রমন করেন দিলীপ ঘোষ। কার্যত মুখ্যমন্ত্রীর বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিন তিনি। আর এরপরেই মুখ্যমন্ত্রীকে অপমান করার অভিযোগে সরব হয় শাসক দল তৃণমূল কংগ্রেস। সংবাদিক বৈঠক করে চন্দ্রিমা ভট্টাচার্য দিলীপ ঘোষকে নারী বিদ্দেষী বলে মন্তব্য করেন। এমনকি এটাই বিজেপির সংস্কৃতি বলেও আক্রমন শানান তৃণমূল নেতারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+