লোকসভা ভোটের পঞ্চম দফার দিনেই বড় জয় তৃণমূলের, কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ পর্ব চলছে আজ। বাকি রয়েছে আরও দুই দফা। যথাক্রমে ২৫ মে ও ১ জুন।

এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে মুখ পুড়ল বিজেপির। বড় জয় তৃণমূল কংগ্রেসের। বিজেপির বিরুদ্ধে বিজ্ঞাপন সংক্রান্ত যে অভিযোগ তৃণমূল তুলেছিল, তা-ই মান্যতা পেল।

সম্প্রতি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, লিফলেট বিলির ক্ষেত্রেও প্রচারক, প্রকাশকের নাম থাকে। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমে বিজেপির তরফে যে বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে তাতে প্রচারক বা প্রকাশকের নাম নেই।

সিএএ লাগু হওয়ার পর নাগরিকত্বের শংসাপত্র পাওয়ার ছবি দিয়ে ওই বিজ্ঞাপনগুলি প্রকাশিত হয়েছিল। মমতার দাবি, ছবিতে যাঁদের দেখা গিয়েছে তাঁদের মধ্যে বাংলাদেশ থেকে আসা কোনও শরণার্থী নেই। উল্টে বাংলার সঙ্গে সম্পর্ক নেই এমন আফগানদের ছবি রয়েছে। বিজ্ঞাপনের বার্তায় বোঝানোর চেষ্টা হচ্ছে, তাঁরা সকলেই নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছেন।

বিষয়টি গড়ায় আদালতেও। বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল কমিশন সেটা করেনি বলে মন্তব্য করেছেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। বিজেপির পক্ষে কোনও আইনজীবী এদিন শুনানির সময় ছিলেন না।

আবার বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে এই মর্মে কোন তথ্যও আদালতে জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা। এই আবহে বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। গত ৪, ৫, ১০ ও ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেগুলি বা ওই জাতীয় আনভেরিফায়েড বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি, নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যর। যে কোনও ধরনের সংবাদমাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন দেওয়া যাবে না বলেও জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+