Abhijit Ganguly: বাংলার রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রয়োজন ছিল! স্বাগত জানিয়ে বললেন শুভেন্দু
Abhijit Ganguly: রাজ্যের রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রয়োজন ছিল। প্রাক্তন বিচারপতির বিজেপি যোগ নিয়ে এমনটাই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে আজ বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার সহ একাধিক শীর্ষ বিজেপি নেতা।
সামনেই লোকসভা নির্বাচন (Lok sabha Election 2024)। ভোটের মুখে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) মতো মানুষের বিজেপি যোগ নিঃসন্দেহে বঙ্গ বিজেপির কাছে বড় পাওয়া বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এদিন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly) পাশে নিয়েই সাংবাদিক বৈঠক করেন বিরোধী দলনেতা। আর সেখান থেকেই বাংলা থেকে 'পিসি-ভাইপো'কে উৎখাতের ডাক দেন তিনি (LOP Suvendu Adhikari) বলেন, রাজ্য থেকে পরিবারবাদী এবং তোষণকারী সরকারকে ফেলতে হবে। আজ থেকেই সেই লড়াই শুরু হবে। শুধু তাই নয়, বাংলার রাজনীতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো এই রকম একজনের প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন নন্দীগ্রামের বিধায়ক।
If you know, you know 😜 pic.twitter.com/qPAq4tp6Cf
— All India Trinamool Congress (@AITCofficial) March 7, 2024
তবে একটা লক্ষ্য নিয়ে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় (Abhijit Ganguly) কাজ করছিলেন। তখন তাঁকে আক্রমণ করা হয়েছে। কাজ করার ক্ষমতাও কেড়ে নেওয়া হয়েছে বলেও দাবি। তবে আগামদিনে বিজেপি তাঁকে নির্বাচন তো বটেই, অন্যান্য জায়গাতেও ব্যবহার করবে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তবে বিজেপিতে যোগ দেওয়ার আগে অমিত শাহের আশির্বাদ নিয়েছেন বলেও মন্তব্য করেন।
অন্যদিকে বিজেপিতে অবসরপ্রাপ্ত বিচারপতিকে স্বাগত জানান সুকান্ত মজুমদার। পাশাপাশি বঙ্গ বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ((Abhijit Ganguly) স্বাগত জানান রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। বলেন, বুধবার বারেই বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ বিজেপিতে যোগ দিলেন। বিজেপির শক্তি বৃদ্ধি হল
প্রাক্তন বিচারপতির বিজেপি যোগ নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল (TMC)। এই প্রসঙ্গে শশী পাঁজা বলেন, বিচারপতি আসনে থেকে তাঁর ঘরে রাজনৈতিক দলের আসা যাওয়া উচিত ছিল। চেয়ারের অপব্যবহার করা হয়েছে। যা আদালত অবমাননার সমান বলে তোপ রাজ্যের মন্ত্রীর।
পাশাপাশি তৃণমূলের তরফে একটি ছবিও পোস্ট করা হয়েছে। যেখানে লেখা 'মাই লর্ড'। এবং ইংরেজিতে ও অক্ষরের জায়গায় পদ্মফুলের ছবি দেওয়া হয়েছে। ছবির উপরে লেখা, যারা বুঝবেন, তাঁদের জন্য। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত এই বিষয়ে আক্রমন শানিয়েছেন। যা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর












Click it and Unblock the Notifications