Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tapashilir Sanglap: অভিষেক সূচনা করলেন 'তপশিলির সংলাপ'-এর, CAA লাগুর পর তৃণমূলের বিরাট কর্মসূচি

Tapashilir Sanglap: কেন্দ্রীয় সরকার দেশজুড়ে লাগু করেছে নাগরিকত্ব সংশোধনী আইন। আর ঠিক তার পরদিনই তৃণমূল কংগ্রেস নেমে পড়ল নয়া কর্মসূচি 'তপশিলির সংলাপ'।

দিদিকে বলো, বাংলার গর্ব মমতার মতোই এই কর্মসূচির মূল লক্ষ্য তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের সঙ্গে জনসংযোগ আরও নিবিড় করা।

Tapashilir Sanglap -

আজ রাজ্যের সমস্ত বিধানসভা এলাকার তফশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের প্রায় সাড়ে তিন হাজার মানুষের সঙ্গে নজরুল মঞ্চে বৈঠক করলেন অভিষেক। ছিলেন দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীরাও। অভিষেক এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে, এসটি, এসটি সম্প্রদায়ের নিরপরাধ ভাই-বোনদের প্রতি বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি, ষড়যন্ত্রমূলক কৌশল ও বিদ্বেষমূলক মনোবৃত্তির পর্দাফাঁস করবে এই কর্মসূচি। এইসব সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাঁদের অধিকার তৃণমূল রক্ষা করবে এবং বিকাশের পথ সুগম করবে, সেই বার্তাও দেওয়া হবে।

১৫ মার্চ থেকে শুরু হবে প্রচারাভিযান। তফশিলি জাতি ও উপজাতি নেতৃত্ব নির্দিষ্ট ব্র্যান্ডের গাড়িতে চেপে তফশিলি জাতি ও জনজাতি অধ্যুষিত এলাকা পরিদর্শন করবেন এবং ওই জনগোষ্ঠীর মানুষজনের সঙ্গে সংলাপ করবেন। প্রত্যেক এলাকায় নেতৃবৃন্দ ৩-৪টি আলোচনামূলক সভারও আয়োজন করবেন।

ভারতজুড়ে তফশিলি জাতি ও জনজাতির প্রতি বিজেপির মনোভাব, তাঁদের প্রতি হেনস্থা, অত্যাচারের উদাহরণ সম্বলিত পুস্তিকাও বিতরণ করা হবে। পাশাপাশি কীভাবে তৃণমূল কংগ্রেস এই সম্প্রদায়ের মানুষজনকে রক্ষা করে চলেছে তার বিস্তারিত বিবরণ থাকবে ওই পুস্তিকায়।

প্রায় ৬ হাজারের বেশি এলাকা পরিদর্শনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রায় সাড়ে তিন হাজার এসসি ও এসটি নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নিয়ে জনসংযোগের কাজ চালাবেন। নামানো হচ্ছে 'তপশিলির সংলাপ' ব্র্যান্ডিংওয়ালা ১৫০টি গাড়ি। ২৫ হাজারের বেশি সংলাপ আয়োজিত হবে। দেড় কোটি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+