Dilip Ghosh:এখানকার মানুষ বটগাছে বেঁধে রেখে দেবে, রবিবারেও আক্রমণাত্মক দিলীপ ঘোষ

শীতলতম দিনে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে রাখলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করলেন। পাশাপাশি সংসদে অতর্কিত হানা ও বাংলার যোগ নিয়েও তিনি মন্তব্য করেছেন। জোট রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা ও নরেন্দ্র মোদী মমতা বৈঠক। সব কিছুতেই খোলামেলা মন্তব্য দিলীপ ঘোষের।

পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দিলীপ ঘোষ এই মুহূর্তে রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রয়েছে। সেই বিষয়ে দিলীপ ঘোষ জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করা ভালো। মাঝেমধ্যে এমন বৈঠক করতে হয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় ও ইন্ডিয়া জোট সম্পর্কে কটাক্ষ করেছেন তিনি। ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে ১৯ তারিখ।

dilip ghosh

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন সনিয়া গান্ধীও দেখা করেন না। যে সব নেতৃত্ব আগে ছিলেন, তাদেরও তেমন কোনও ভূমিকা নেই। লালুপ্রসাদ যাদব, মুলায়ম সিং যাদব তাদের তেমন কোনও ভূমিকা আর দেখা যাচ্ছে না। এছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও এই জোট নিয়ে তেমন কোনও ইঙ্গিত দিচ্ছেন না। দিলীপ ঘোষের কথায়, এক সময় নীতীশ কুমার ভেবেছিলেন প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এখন তিনি নিজের আসন বাঁচানোর জন্যই মরিয়া হয়ে উঠেছেন।

বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। খড়্গপুরে দিলীপ ঘোষকে দেখা যায় না। তিনি গত পাঁচ বছরে এলাকার মানুষের জন্য কিছু করেননি। এমনই অভিযোগ করেছেন তৃণমূল যুব নেত্রী সায়নী ঘোষ। এই নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। ছ্যাঁচরা নেতা বলে কটাক্ষ করা হয়েছে। শুধু তাই নয়, এরপর মিথ্যে কথা বললে এই এলাকার মানুষ বটগাছে বেঁধে রেখে দেবে। এই কথা দিলীপ ঘোষ বলেছেন।

এলাকার মানুষ জানেন দিলীপ ঘোষ কী কাজ করেছেন। একজন চা বিক্রেত এই কথা সম্পর্কে ওয়াকিবহাল। তৃণমূলের নেতাদের মিছিলের কারণে মৃতদেহের গাড়ি আটকে গিয়েছে। রোগীদের গাড়ি আটকে গিয়েছে। এলাকায় পুলিশ সেই সব নেতাদের পাহারা দিয়ে নিয়ে গিয়েছে। সব কটা চোর মিছিলের সামনে হাঁটছিল। এলাকা গঙ্গাজল দিয়ে এলাকা ধোওয়ানো উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+