যাত্রাপথ ছোট করা হল কল্যাণী সীমান্ত, হাসনাবাদ নৈহাটি লোকালের, বাতিল বহু লোকাল! জানুন রেলের বড় আপডেট

List of Train Cancelled: সামনেই দেব দীপাবলি (Dev Deepawali 2024)! প্রত্যেক বছর বারাণসীতে ধূমধাম করে পালন করা হয় এই উৎসব। আর তা দেখতে বহু মানুষ সে রাজ্যে গঙ্গারঘাটে জড়ো হন। সেই ধাঁচেই গত কয়েক বছর ধরে কলকাতার গঙ্গাঘাটগুলিতেও দেব দীপাবলি পালন করা হচ্ছে।

বিশেষ করে কলকাতা পুরসভার (KMC) উদ্যোগে বাজে কদমতলা ঘাটেও চলে এই উৎসব। সাক্ষী থাকেন বহু মানুষ। যার জেরে বিঘ্নিত হতে পারে চক্ররেল পরিষেবা (Kolkata Circular Railway)। আর তাই আগেভাগেই একাধিক পদক্ষেপ পূর্ব রেলের। দেব দীপাবলি উপলক্ষে বহু মানুষ আসেন। প্রদীপ জ্বালান। সেই সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় সেজন্য সতর্ক পূর্ব রেল (List of Train Cancelled)।

train canceled

  • List of Train Cancelled: এক নজরে পূর্ব রেলের বিজ্ঞপ্তি

আগামীকাল শুক্রবার একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। এমনকি বহু লোকাল রুট বদলে চালানো হবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এমনকি বাংলা এক নিউজ পোর্টালের খবর অনুযায়ী বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলেও পূর্ব রেলের তরফে জানা গিয়েছে।

  • List of Train Cancelled: কোন কোন ট্রেন বাতিল থাকছে

রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, শিয়ালদহ-বিবাদী বাগ ভায়া মাঝেরহাট বাতিল থাকবে। বাতিল থাকবে বিবাদীবাগ-শিয়ালদহ, মাঝেরহাট-বারাসত, শিয়ালদহ-বারাকপুর, বারাকপুর বিবাদী বাগ, বিবাদী বাগ-বারাকপুর, বারাকপুর-শিয়ালদহ বাতিল থাকবে বলে জানানো হয়েছে।

  • List of Train Cancelled: একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে

শুধু বাতিল নয়, যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে হাসনাবাদ-বিবাদী বাগ লোকাল, কল্যাণী সীমান্ত-মাঝেরহাট লোকাল ট্রেনের, হাসনাবাদ-মাঝেরহাট লোকাল, মাঝেরহাট-নৈহাটি লোকাল, বনগাঁ-মাঝেরহাট লোকাল, বারাসত-মাঝেরহাট লোকাল, মাঝেরহাট-বারাসত লোকাল, মাঝেরহাট-হাবড়া লোকাল, নৈহাটি-বালিগঞ্জ লোকাল। এছাড়াও যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বালিগঞ্জ-বারাকপুর লোকাল, দত্তপুকুর-মাঝেরহাট লোকাল, বনগাঁ-মাঝেরহাট লোকাল চলবে বারাসত পর্যন্ত। অন্যদিকে মাঝেরহাট-বারাসত লোকাল টালা হয়ে কলকাতা স্টেশন পর্যন্ত চালানো হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে বলে ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

  • List of Train Cancelled: রুট বদলে চালানো হবে একাধিক লোকাল

প্রকাশিত খবর অনুযায়ী, দেব দীপাবলি উপলক্ষে কিছু ট্রেনকে রুট বদল করে চালানো হবে। যেমন নৈহাটি-মাঝেরহাট লোকাল চালানো হবে বালিগঞ্জ-কাঁকুরগাছি হয়ে। টালা হয়ে মাঝেরহাট-নৈহাটি লোকাল চলবে বালিগঞ্জ-কাঁকুরগাছির উপর দিয়ে। মাঝেরহাট-মধ্যমগ্রাম, গেদে-মাঝেরহাট লোকাল সহ একাধিক লোকালকে ঘুরপথে চালানো হবে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিতে হবে। এই রদবদলে সমস্যার মধ্যে পড়বেন সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+