List of Train Cancelled at Sealdah: শনি-রবিবার বাতিল একাধিক ট্রেন! রুট ছোট হল বনগাঁ লোকালের
List of Train Cancelled at Sealdah: ফের ট্রেন বাতিলের খবর। হাওড়া শাখায় একাধিক ট্রেন বাতিলের খবর। পাশাপাশি ডায়মন্ডহারবার শাখা এবং বনগাঁ শাখায় একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। আজ শনিবার এবন্মগ আগামীকাল রবিবার রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, লাইনে একাধিক কাজ এবং ট্র্যাফিক ব্লকের কারনে একাধিক ট্রেনের ( Indian Rail) রুট বদল করা হয়েছে। পাশাপাশি বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেনও। গত ২৪ ঘন্টায় এতগুলি ট্রেন বাতিল এবং ট্রেনের রুট বদলের সিদ্ধান্তে দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে নিত্যযাত্রীদের।

যদিও রেলের দাবি, শনিবার এবং রবিবার ট্রেনে যাত্রী সংখ্যা অনেক কম থাকে। আর সেই কারনেই এই সময় যাবতীয় কাজ সেরে নেওয়া হচ্ছে বলেই রেলের তরফে দাবি করা হয়েছে। তবুও এই কাজের জন্যে যে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে যাত্রীদের সেজন্যে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে ইতিমধ্যে।
বলে রাখা প্রয়োজন, গত প্রায় কয়েক সপ্তাহ ধরেই রেলে বিভিন্ন ধরনের কাজ চলছে। একাধিক লাইনে চলছে এই কাজ। যার ফলে বেশ কিছু দূরপাল্লার ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে। এমনকি ঘুরপথে চালানো হচ্ছে এক্সপ্রেস-প্যাসেঞ্জার ট্রেনগুলিকেও। এবার লোকাল ট্রেনেও প্রভাব পড়তে শুরু করল।
List of Train Cancelled at Sealdah: ছোট হয়েছে রুট
যেমন আজ শনিবার ৩৪৮৬০ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকালের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। চলবে মগরাহাট স্টেশন পর্যন্ত। শুধু তাই নয়, আগামীকাল রবিবার অর্থাৎ ২৭ অগাস্ট ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ছাড়বে মগরাহাট স্টেশন থেকে।
একই ভাবে বনগাঁ শাখায় বেশ কিছু লোকাল ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, শনিবার এই লাইনে ধস নামে। যার ফলে দীর্ঘক্ষণ বনগাঁ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।
জানা যাচ্ছে, আজ শনিবার বনগাঁ পর্যন্ত যাবে না শিয়ালদহ - বনগাঁ লোকাল। চলবে চাঁদপাড়া পর্যন্ত। একই ভাবে রবিবার ৩৩৮১২ বনগাঁ-শিয়ালদহ লোকাল চাঁদপাড়া পর্যন্ত যাবে। একই ভাবে চাঁদপাড়া থেকে আসবে শিয়ালদহ পর্যন্ত।
- রবিবার বাতিল থাকবে একাধিক ট্রেন-
ট্রেন নম্বর ৩৬৮২৫, ৩৬৮২৭ ট্রেনটি হাওড়া থেকে ছাড়বে ( List of Train Cancelled) না।
৩৬৮৪২, ৩৬৮৪৪ বর্ধমান থেকে বাতিল থাকবে।
৩৭৫৩৬, ৩৭৫৩৮ বাতিল থাকবে ব্যাল্ডেল থেকে।
৩৭৫৩৫,৩৭৫৩৭ বাতিল থাকবে নৈহাটি থেকে।
এছাড়াও থার্ড লাইনে বেশ কয়েকটি স্টেশনে কাজ চলছে। যা আগেই রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। যার ফলে বেশ কিছু দুরপাল্লার ট্রেন আগামী ৩০ অগাস্ট পর্যন্ত বাতিল আছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications