Weather News: উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির পূর্বাভাস! কেমন থাকতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া

বৃষ্টি থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গের। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। সপ্তাহের একেবারের শেষের দিকে উপকূলের কয়েকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। এদিন কলকাতা-সহ আশপাশের এলাকায় ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে।

উত্তরবঙ্গে আবহাওয়া

উত্তরবঙ্গে আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরের ২৪ ঘন্টায় এই তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গ জুড়েই হাল্কা বৃষ্টির আবহাওয়া এই সপ্তাহ জুড়েই থাকতে চলেছে। আগামী দিন দুয়েকে দিনের তাপমাত্রা বেশ খানিক বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। তবে তার পরের দুদিনে উত্তরবঙ্গের সমতল এলাকার তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ মার্চ শনিবার সকালের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হলেও হতে পারে। তবে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। রবিবার নাগাদ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বৃষ্টি পাওয়ার সম্ভাবনা আগামী দুদিন। পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। আপাতত কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুতের কোনও সম্ভাবনা নেই। এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার যা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৮.৬)
বহরমপুর (১৭.২)
বাঁকুড়া (১৮.৫)
বর্ধমান (১৮.৬)
কোচবিহার (১৬.৩)
দার্জিলিং (৭)
কালিম্পং (১১.৩)
দিঘা (১৮.৭)
কলকাতা (২০.৬)
দমদম (২০.৩)
কৃষ্ণনগর (১৭.২)
মালদহ (২০.৬)
মেদিনীপুর (২১.৩)
শিলিগুড়ি (১৮.৯)
শ্রীনিকেতন (১৮.২)
সুন্দরবন (২০)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৭)
বহরমপুর (৩০.৬)
বাঁকুড়া (৩৩.১)
বর্ধমান (৩৪.৫)
কোচবিহার (২৮.৭)
দার্জিলিং (১৫.৫)
কালিম্পং (১৮)
দিঘা (৩০.৮)
কলকাতা (৩০.৪)
দমদম (৩১.৬)
কৃষ্ণনগর (৩০.৬)
মালদহ (৩১.৩)
মেদিনীপুর (৩১.৭)
শিলিগুড়ি (২৮.৮)
শ্রীনিকেতন (৩২.৪)
সুন্দরবন (৩০)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+