একমাসের প্রচেষ্টায় খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে চা বাগানের শ্রমিকেরা
জলপাইগুড়ি জেলার বানারহাটের লক্ষ্মী পাড়ার চা বাগানে খাঁচাবন্দি করা হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘকে। চিতাবাঘটি খাঁচাবন্দি হওয়ার পর চা বাগানের শ্রমিকরা একটু স্বস্তি পেলেন। দীর্ঘ এক মাস ধরে চিতাবাঘটিকে ধরার জন্য এই চা বাগানে খাঁচা পেতে রাখা হয়েছিল।

আজ সকালে বাগানের শ্রমিকরা যখন চা বাগানে কাজ করতে যান তখন তারা দেখতে পান খাঁচার ভেতর থেকে চিতা বাঘের গর্জন শোনা যাচ্ছে। এরপর শ্রমিকরা সামনে গিয়ে দেখতে পায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে।
শ্রমিকরা সঙ্গে সঙ্গে খবর দেয় বনদপ্তরকে। বনদপ্তরের আধিকারিকরা এসে খাঁচা বন্দি অবস্থায় চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।বনদপ্তরের সূত্রে জানাগেছে গরুমারা জঙ্গলে এই চিতাবাঘটিকে প্রাথমিক চিকিৎসার পর পুনরায় গরুমারা জঙ্গলে আবার ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘ খাঁচাবন্দী হওয়ায় লক্ষ্মী পাড়ার চা বাগানের শ্রমিকরা অত্যন্ত খুশি এর আগেও একাধিকবার এই চা বাগান থেকে চিতা বাঘ ধরা পড়েছে।
বাগানে চিতাবাঘ থাকার কারণে সবসময়ই আতঙ্কে থাকতে চা বাগানের শ্রমিকরা। বিন্নাগুড়ির ওয়াইল্ড লাইফ স্কোয়াড়ে বনকর্মীরা চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। তারা চিতা বাঘটিকে চিকিৎসা করার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেবে বলে জানাগেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications