জুনে উত্তরবঙ্গে ৪৯% বেশি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম ৪০%! পূর্বাভাস জানিয়ে ভিলেন খুঁজছে আবহাওয়া দফতর

জুনে উত্তরবঙ্গে ৪৯% বেশি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কম ৪০%! পূর্বাভাস জানিয়ে ভিলেন খুঁজছে আবহাওয়া দফতর

দক্ষিণবঙ্গের (South Bengal) ওপরে কোনও নিম্নচাপ (Low pressure) অক্ষরেখা নেই। আবার বঙ্গোপসাগরেও জুন মাসে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। সেই কারণে মৌসুমী বায়ু প্রবেশ করলেও সেরকম বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। এমনটাই
জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। সেক্ষেত্রে উত্তরবঙ্গের (North Bengal) পরিস্থিতি কিছুটা আলাদা।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ জুন সোমবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাতি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে
মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর মঙ্গলবার থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের
কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। সিকিম এবং উত্তরবঙ্গে এখনও পর্যন্ত যা বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিকের থেকে ৪৯% বেশি। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গের ভারী বৃষ্টির পূর্বাভাস নেই

দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু দুর্বল। তাই আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ জুন অর্থাৎ সোমবার সকালের মধ্যেসবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আগামী দিন চারেক এই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনও পূর্বাভাস নেই।
এখনও পর্যন্ত জুন মাসে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হয়েছে, তা স্বাভাবিকের থেকে ৪০% কম। বৃষ্টির জন্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অপেক্ষায় আবহাওয়া দফতর।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা

শনিবার দিনের বেলায় কলকাতা ও পাশ্ববর্তী এলাকায় কয়েক পশলা হাল্কা বৃষ্টি হয়েছে। বিকেলে দেওয়া কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ও ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫%।

দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টি না হওয়ার কারণ

দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টি না হওয়ার কারণ

আবহাওয়া দফতর জানিয়েছে, জুনে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টি না হওয়ার পিছনে রয়েছে, বর্ষার দেরিতে আগমন। আর আগমনের পরেও বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি না হওয়া।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৪.১)
বহরমপুর ( ৩৬)
বাঁকুড়া (৩৪.২)
বর্ধমান
কোচবিহার (৩২.৮)
দার্জিলিং (১৯.২ )
দিঘা (৩৩.৪)
কলকাতা (৩৩)
দমদম (৩৩.৯)
কৃষ্ণনগর (৩২.৪)
মালদহ (৩৪.৬)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (৩০)
শ্রীনিকেতন (৩৪.১)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+