সরস্বতী পুজোর আগে তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি, তাহলে কি শীত বিদায়? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
সরস্বতী পুজোর আগে তাপমাত্রা বাড়বে ৫ ডিগ্রি, তাহলে কি শীত বিদায়? একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস
এবার কি সরস্বতী পুজোর দিন কি আগেকার পুজোর দিনগুলির তুলনায় উষ্ণতম হতে চলেছে, আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে তেমনটাই মনে হচ্ছে। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দিন পাঁচেকে তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়তে পারে। আর তারপরেই ভারী বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী দিন পাঁচেকে সমতল এলাকায় রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২ ফেব্রুয়ারি বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রা আগামী ৫ দিনে ৩-৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও আগামী দুদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২৩.৬)
বালুরঘাট ( ১৯.৬ )
বাঁকুড়া (২৪.৯)
ব্যারাকপুর (২৪.২)
বহরমপুর (২৫.২)
বর্ধমান (২৩.৮)
ক্যানিং (২২.৪ )
কোচবিহার (২৩.৩)
দার্জিলিং (৭)
দিঘা ( ২৫.৫)
কলকাতা (২৪.১)
মালদহ (২০.৮)
পানাগড় (২৩.৮)
পুরুলিয়া (২৪.৩)
শিলিগুড়ি (২১.৯)
শ্রীনিকেতন (২৩.৪)

ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, একদিকে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। অন্যদিকে, বঙ্গোপসাগর থেকে ঢুকছে জলীয় বাষ্প। যার জেরে আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি বাংলা জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা। এর মধ্যে ৪ জানুয়ারি সমগ্র উত্তরবঙ্গে এবং বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় বজ্রপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কালিচম্পং-এ ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিতে জমিতে থাকা ফসলের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। বৃষ্টির কারণে দৃশ্যমানতা হ্রাস পেতে পারে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে এই বৃষ্টির পরে ফের তাপমাত্রা হ্রাস পাবে কিনা তা এখনই বলতে পারছে না আবহাওয়া দফতর।












Click it and Unblock the Notifications