প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা, দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া একনজরে

প্রবল বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গের একাধিক জেলা, দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা! বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া একনজরে

সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা। বৃষ্টির সেরকম কোনও পূর্বাভাস নেই। বেলা বাড়তেই বেড়েছে ভ্যাপসা গরম। আপেক্ষিক আর্দ্রতা আর জলীয় বাষ্প বেশি হওয়ার জন্যই এই পরিস্থিতি। উত্তরবঙ্গে অতিপ্রবল বৃষ্টি আর দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (weather office)।

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারে অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

 বানভাসী অবস্থা উত্তরবঙ্গের

বানভাসী অবস্থা উত্তরবঙ্গের

এদিন প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর জল বেড়েছে। গত ২৪ ঘন্টায় কালিম্পং-এর বাগরাকোট, জলপাইগুড়ির গাজোলডোবা-ন্যাওড়া, দার্জিলিং-এর ঝালং-নাগরাকাটা-মূর্তি-চম্পাসারি-শিলিগুড়িতে প্রবল বৃষ্টি হয়েছে। এছাড়াও প্রবল বৃষ্টি হয়েছে কোচবিহারের মাথাভাঙা-কোচবিহার, আলিপুরদুয়ারের বারোভিসা-কুমারগ্রামে। অতিপ্রবল বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির ডায়না, আলিপুরদুয়ারের হাসিমারা, বক্সাদুয়ারে। এর জেরে পাঁচটি জেলার বিভিন্ন নদীতে জলস্তর বেড়েছে। অনেক চা-বাগান প্লাবিত হয়েছে। শিলিগুড়ির বিভিন্ন জায়গাও জলমগ্ন।

দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি

দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় বৃষ্টি

বুধবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ১ জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত একমাত্র মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২ জুলাই শুক্রবার সকাল পর্যন্ত পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৬.১ (৩৩.৭)
বালুরঘাট ৩১.৮ (৩০.৮)
বাঁকুড়া ৩৪.৯ (৩৩.৬)
ব্যারাকপুর ৩৪.৬ (৩৩.৬)
বহরমপুর ৩৩.২ ( ৩৩.৬)
বর্ধমান ৩৬ (৩৫)
ক্যানিং ৩৩.৪ (৩৩)
কোচবিহার ২৬.৩ (২৭.৭)
দার্জিলিং ২০.৬ (২০.৮)
দিঘা ৩৪.৬ (৩৪.৭)
কলকাতা ৩৪.৩ (৩৩.৬)
মালদহ ৩০.৬ ( ২৮.৮)
পানাগড় ৩৫.২ (৩৩.৬)
পুরুলিয়া ৩৪.৩ (৩৫.৩)
শিলিগুড়ি ২৭ (২৯.৮)
শ্রীনিকেতন ৩৫ (৩২.৪ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+