কাছে রয়েছে দুটি সিস্টেম, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে হতে পারে বজ্রপাত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

ওড়িশার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুই সিস্টেমের পাশাপাশি তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এছাড়াও রবিবার ও সোমবার ব

ওড়িশার ওপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও নেপাল থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। এই দুই সিস্টেমের পাশাপাশি তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলেই মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এছাড়াও রবিবার ও সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা জোরদার বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ মে সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। সোমবার ফের এই দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা গয়েছে। আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না বলেই জানানো হয়েছে। এক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১-২ ডিগ্রি সেলসিয়াস ওপরে থাকতে পারে।

 দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ মে রবিবার সকালের মধ্যে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ মে সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আপাতত জেলাগুলির দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে থাকবে।

কলকাতায় মেঘলা আকাশ, বিকেলে হতে পারে বৃষ্টি

কলকাতায় মেঘলা আকাশ, বিকেলে হতে পারে বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। আর্দ্রতা সংক্রান্ত অসুবিধা থাকবে। ১২ থেকে ৩টের মধ্যে তাপমাত্রা বেশি থাকবে। আর বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। রবিবার ও সোমবার যে কোনও একদিন বিকেলে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৪.১
বহরমপুর ২৫
বাঁকুড়া ২৫
বর্ধমান ২৫.৬
কোচবিহার ২৪.৯
দার্জিলিং ১৩.৪
দিঘা ২৬.৯
কলকাতা ২৯
মালদহ ২৬.১
শিলিগুড়ি ২৩.৬
শ্রীনিকেতন ২৩.২

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৮)
বহরমপুর (৩৪)
বাঁকুড়া (৩৭.১)
বর্ধমান (৩৬.৮)
কোচবিহার (৩১.৮)
দার্জিলিং (২০.৬)
দিঘা (৩৬.৮)
কলকাতা (৩৭.৩)
দমদম (৩৭)
কৃষ্ণনগর (৩৬.২)
মালদহ (৩৬)
মেদিনীপুর (৩৭)
শিলিগুড়ি (৩৩.৯)
শ্রীনিকেতন (৩৫.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+