Weather Update: বাংলায় তাপমাত্রা হবে স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি নিচে! জায়গায়-জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস
Weather Update: বাংলায় তাপমাত্রা হবে স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি নিচে! জায়গায়-জায়গায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস
আগামী তিন দিন কড়া শীতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। তবে নতুন সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর সপ্তাহের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়ে রেখেছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ জানুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ জানুয়ারি রবিবার সকালের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আগামী তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে। তবে এরপরেই দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৩০ জানুয়ারি রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। তবে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও রাতের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও, আগামী তিনদিন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে। তারপরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকার সম্ভাবনা। আপাতত কুয়াশার কোনও পূর্বাভাস নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২২ ও ১২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২২.৫)
বালুরঘাট ( ২০.৬ )
বাঁকুড়া (২২.৯)
ব্যারাকপুর (২৩.২)
বহরমপুর (২৫)
বর্ধমান (২৫.২)
ক্যানিং (২৫ )
কোচবিহার (২৩.৫)
দার্জিলিং (৯.৪)
দিঘা ( ২৩.৭)
কলকাতা (২৪.২)
মালদহ (২১.১)
পানাগড় (২২.৯)
পুরুলিয়া (২১.৩)
শিলিগুড়ি (২১.৮)
শ্রীনিকেতন (২২.৬)

শৈত্যপ্রবাহের পরিস্থিতি
আবহাওয়া দফতর জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা-চণ্ডীগড়, পশ্চিম উত্তর প্রদেশ, রাজস্থানে আগামী ২৪ ঘন্টায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে উত্তর প্রদেশ, পূর্ব রাজস্থানে। আগামী ২৪ ঘন্টায় একই পরিস্থিতি তৈরি হতে পারে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ে। আগামী দুদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে মধ্যপ্রদেশ এবং ওড়িশায়।












Click it and Unblock the Notifications