আগামী সপ্তাহের মাঝামাঝি বদলে যেতে পারে আবহাওয়া! বাংলার জেলাগুলির আপডেট একনজরে
আগামী সপ্তাহের মাঝামাঝি বদলে যেতে পারে আবহাওয়া! বাংলার জেলাগুলির আপডেট একনজরে
সকাল থেকে আকাশ কিছুটা মেঘলা। আপাতত উত্তরবঙ্গের দুটি জেলা বাদ দিলে কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। বুধবার নাগাদ ফের আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলেও জানানো হয়েছে। তবে বুধ ও বৃহস্পতিবার নাগাদ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই এই পরিস্থিতি তৈরির সম্ভাবনা। এর মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময়ে। আবহাওয়া দফতর জানিয়েছে প্রচুর পরিমাণে উত্তর-পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর-পূর্ব ভারতের দিকে ঢুকেছে। সেই কারণে ৩০ ও ৩১ অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৯ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। এছাড়াও আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনও হবে না।

কলকাতার আকাশ মেঘলা থাকবে
এদিন বিকেলে দেওয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৩.২
বালুরঘাট ২১.২
বাঁকুড়া ২৫.১
ব্যারাকপুর ২৫
বহরমপুর ২২.২
বর্ধমান ২৩.৬
ক্যানিং ২৪.৪
কোচবিহার ১৮.৬
দার্জিলিং ১২.৪
দিঘা ২৬
কলকাতা ২৪.৯
মালদহ ২৫.১
পানাগড় ২৫
পুরুলিয়া ২২.১
শিলিগুড়ি ১৯.২
শ্রীনিকেতন ২৫.৪

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৭.৯ (৩৭.৮)
বালুরঘাট ২৬.৪ (৩৪.৬)
বাঁকুড়া ৩৯.২ (৩৮.৫)
ব্যারাকপুর ৩৫.৩ (৩৪)
বহরমপুর ৩৬.২ (৩৭)
বর্ধমান ৩৭ (৩৭)
ক্যানিং ৩৪.৪ (৩৩)
কোচবিহার ৩২.২ (৩৪.৯)
দার্জিলিং ১৮.৬ (১৯.৬)
দিঘা ৩৪.১ (৩২.৩)
কলকাতা ৩৪.৯ (৩৩.৩)
মালদহ ৩৫.৯ (৩৭.৫)
পানাগড় ৩৮.২ (৩৮.৯)
পুরুলিয়া ৩৭.৩ (৩৮.৩)
শিলিগুড়ি ৩২ (৩৪.১)
শ্রীনিকেতন ৩৬.৬ (৩৬.৮)












Click it and Unblock the Notifications