Weather Update: ঊর্ধমুখী তাপমাত্রা, হতে পারে ঝড়-বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: ঊর্ধমুখী তাপমাত্রা, হতে পারে ঝড়-বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

ঊর্ধমুখী কলকাতা-সহ জেলাগুলির তাপমাত্রা। আগামী দিন তিনেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। একইসঙ্গে জেলাগুলির কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃ-বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর।

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ মে বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ মে শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায়, হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী দিন চারেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

 দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বৃহস্পতিবার সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দিন চারেকে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

কলকাতায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

কলকাতায় মেঘলা আকাশ, হতে পারে বৃষ্টি

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ২৫.৪

বহরমপুর ২৫.৬
বাঁকুড়া ২৫.৭
বর্ধমান ২৪.৬
কোচবিহার ২৫.৬
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৭.৬
কলকাতা ২৭.৪
মালদহ ২৫.৪
শিলিগুড়ি ২৬.৩
শ্রীনিকেতন ২৪.৮

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৫.৭ (৩৬.৬)
বহরমপুর ৩৫ (৩৬.২)
বাঁকুড়া (৩৫.৪)
বর্ধমান ৩৫.৮ (৩৩)
কোচবিহার ৩২.৬ (৩৫.৪)
দার্জিলিং (২১.৪)
দিঘা ৩৫.৭ (৩৬)
কলকাতা ৩৫.৯ (৩৪.৪)
দমদম ৩৬.৩ (৩৫.১)
কৃষ্ণনগর ৩৫ (৩৪.৪)
মালদহ ৩৫.৫ (৩৪.৫)
মেদিনীপুর ৩৬ (৩৫.৩)
শিলিগুড়ি (৩৫.৮)
শ্রীনিকেতন ৩৪.৭ (৩৫.৯)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+