Weather Update: নতুন করে সাজছে ঘূর্ণাবর্ত! বৃষ্টি কমে কবে থেকে ফের পারা পতন, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: নতুন করে সাজছে ঘূর্ণাবর্ত! বৃষ্টি কমে কবে থেকে ফের পারা পতন, একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

বৃষ্টি (rain) হাল্কা হলেও তা আগামী ২৪ ঘন্টায় বিদায় নিচ্ছে না বঙ্গ থেকে। দক্ষিণবঙ্গে বৃষ্টিতে লাগাম আসলেও, উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত চলবে। তবে বুধবার থেকে রাতের তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৬ জানুয়ারি বুধবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে এর পরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে বলেও জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে কোনও কোনও জেলা যেমন উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪৮ ঘন্টায় রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গের আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা দেবে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে আগের ২৪ ঘন্টার মতোই। বৃষ্টি কিংবা কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪ ও ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৮.৯)
বালুরঘাট ( ১৯.৬)
বাঁকুড়া (১৯.৪)
ব্যারাকপুর (১৯.২)
বহরমপুর (২৪.৬)
বর্ধমান (২৪.৬)
ক্যানিং (২৩)
কোচবিহার (২২.৩)
দার্জিলিং (৭.৮)
দিঘা (২৬.২)
কলকাতা (২২.৬)
মালদহ (১৯.২)
পানাগড় ( ১৭.৯)
পুরুলিয়া (২৫.৩)
শিলিগুড়ি (২১.২)
শ্রীনিকেতন (১৮)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+