Weather Update: দুর্যোগের আশঙ্কায় সতর্কবার্তা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: দুর্যোগের আশঙ্কায় সতর্কবার্তা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস

সকাল থেকে কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা। সঙ্গে রয়েছে অস্বস্তিকর ভ্যাপসা গরম। আপাতত তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নে বলেই জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। তবে এদিন দুপুর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস দিয়ে সতর্ক করা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ মে মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৫ মে বুধবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দিন পাঁচেক হিমালয় সংলগ্ন জেলাগুলিতে দিনের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

 দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ মে বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

 কলকাতায় মেঘলা আকাশ

কলকাতায় মেঘলা আকাশ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার যা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২৪.১ (২৫.৮)
বহরমপুর ২৬ (২৫.৪)
বাঁকুড়া ২৩.৪ ( ২৩.৯)
বর্ধমান ২৫ (২৪.৪)
কোচবিহার ২৪ (২৩.১)
দার্জিলিং ১৩ (১৩)
দিঘা ২৬.১ (২৩.১)
কলকাতা ২৫.২ (২১.৮)
মালদহ ২৬.২ (২৪.১)
শিলিগুড়ি ২২.৪ (২৪.১)
শ্রীনিকেতন ২৩.৬ (২৩.৮)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩২.৫)
বহরমপুর (৩৪.৬)
বাঁকুড়া (৩২.৬)
বর্ধমান (৩৭.৮)
কোচবিহার (৩১.৯)
দার্জিলিং (১৮.৮)
দিঘা (৩২.৩)
কলকাতা (৩১.৭)
দমদম (৩১.৫)
কৃষ্ণনগর (৩৪.৪)
মালদহ (৪১.৮)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (৩১.৬)
শ্রীনিকেতন (৩২.২)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+