গর্জন হলেও হল না বর্ষণ, গরমে নাজেহাল বঙ্গবাসী! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

গর্জন হলেও হল না বর্ষণ, গরমে নাজেহাল বঙ্গবাসী! বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস একনজরে

এদিন ফের রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেল ৪০ ডিগ্রির কাছে। আগামী ৪-৫ দিন এই তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরে থাকা নিম্নচাপটি ক্রমেই শক্তি হারাচ্ছে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার সম্ভাবনা রয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ২৪ মার্চ বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হলেও, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তা নেই। তবে উত্তরবঙ্গের মতোই দক্ষিণবঙ্গে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ৪-৫ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাসে জানানো হয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৫.৬ এবং ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ৩৮.৬
বালুরঘাট ৩২.৬
বাঁকুড়া ৩৯.৩
ব্যারাকপুর ৩৬.৪
বহরমপুর ৩৬.৬
বর্ধমান ৩৭
ক্যানিং ৩৫
কোচবিহার ৩৩
দার্জিলিং ১৭.২
দিঘা ৩৩.৪
কলকাতা ৩৫.৬
মালদহ ৩৪.১
পানাগড় ৩৯.৩
পুরুলিয়া ৩৭.৭
শিলিগুড়ি ৩০.৪
শ্রীনিকেতন ৩৭.১

দক্ষিণের ৪ রাজ্য এবং উত্তর-পূর্বে বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণের ৪ রাজ্য এবং উত্তর-পূর্বে বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াকাল, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকে আগামী দিন পাঁচেক বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী পাঁচ দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়স নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং সিকিমে। এই রাজ্যগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ২৩-২৫ মার্চ। অন্য়দিকে অরুণাচল প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে ২৩ এবং ২৫ মার্চ। আগামী ৪-৫ দিন সারা দেশে তাপপ্রবাহ হ্রাস পাবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+