Weather Update: ২ জেলায় ভারী বৃষ্টি, উপকূলের জেলাগুলিতে বাড়বে বর্ষা! একনজরে রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে হাল্কা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে বৃষ্টি স্বাভাবিকের কাছাকাছি যেতে পারে। এর মধ্যে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর বেশ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের (North Ben
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের (South Bengal) ক্ষেত্রে হাল্কা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে বৃষ্টি স্বাভাবিকের কাছাকাছি যেতে পারে। এর মধ্যে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর বেশ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের (North Bengal) দুই জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ জুলাই রবিবার সকালের মধ্যে জলপাইগুড়ি এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। জুন মাস থেকে এখন পর্যন্ত উত্তরবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির ঘাটতি না থাকলেও মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টির ঘাটতি রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ২৪ জুলাই রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলারই কোথাও না কোথাও বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ২৩ ও ২৪ জুলাই উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বাকি জেলাগুলিতে তেমন কোনও পরিবর্তন হবে না। কোথাও আপাতত তাপমাত্রার পরিবর্তনেরও কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের থেকে এখনও পর্যন্ত বৃষ্টির ঘাটতির পরিমাণ প্রায় ৫০ শতাংশের মতো।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৯
বহরমপুর ২৬.৪
বাঁকুড়া ২৬.৮
বর্ধমান ২৬
কোচবিহার ২৭.৫
দার্জিলিং ১৬.৬
দিঘা ২৭.৯
কলকাতা ২৭.৬
দমদম ২৭.৭
কৃষ্ণনগর ২৭
মালদহ ২৭.১
মেদিনীপুর ২৭.৬
শিলিগুড়ি ২৫.৪
শ্রীনিকেতন ২৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৪.১ (৩৩.৭)
বহরমপুর ৩৬.২ (৩৫.৪)
বাঁকুড়া ৩৫.৩ (৩৪.৪)
বর্ধমান ৩৪.৪ (৩৫)
কোচবিহার ৩৪.৫ (৩৫.৬)
দার্জিলিং ২০.৮ (২১.৬)
দিঘা ৩৫.৪ (৩৪)
কলকাতা ৩৪.২ (৩২.৯)
দমদম ৩৫ (৩৩.৯)
কৃষ্ণনগর ৩৩ (৩৩)
মালদহ ৩৫.৩ (৩৫.৩)
মেদিনীপুর ৩৪.৪ (৩২.৪)
শিলিগুড়ি ৩১.২ (৩২.৭)
শ্রীনিকেতন ৩৪.৮ (৩৫)












Click it and Unblock the Notifications