সোমবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন, রয়েছে সতর্কবার্তা! বাংলার জেলাগুলির পূর্বাভাস একনজরে
সোমবার থেকে রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তন, রয়েছে সতর্কবার্তা! বাংলার জেলাগুলির পূর্বাভাস একনজরে
দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, সোমবার থেকে উত্তরবঙ্গের (North Bengal) ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের কাছে একটি নিম্নচাপ এলাকা থাকলেও, সেটি তুলনামূলক সক্রিয় নয়। দক্ষিণবঙ্গে আপাতত পাসিং সাওয়ার চলতে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৮ জুলাই সোমবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকেদার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাকি তিন জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বুধবার এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার ও কোচবিহারের কোনও কোনও জায়গায় অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। যার জন্য সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার নাগাদ অন্য জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমলেও আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি চলতে থাকবে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। এদিনও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যে তাপমাত্রা রয়েছে, তা ভারী বৃষ্টিতে তুলনামূলক হ্রাস পাবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গের কোথাও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ১৯ জুলাই মঙ্গলবার সকালের মধ্যে বিভিন্ন জায়লায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টিও কোথাও একটানা হবে না। গত কয়েকদিনের মতোই কোথাও কিছুক্ষণের জন্য বৃষ্টি হতে আবার তা কমে যাবে। আপাতত জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উফকূলের কাছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা অবস্থান করছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা এদিন থেকে উত্তরের দিকে সরতে থাকবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকবে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৬.৪ (২৬.৬)
বহরমপুর ২৭ (২৭.৪)
বাঁকুড়া ২৫.৬ ( ২৫.৯)
বর্ধমান ২৫ (২৬)
কোচবিহার ২৮.৫ (২৮.৪)
দার্জিলিং ১৮ (১৮)
দিঘা ২৭.৫ (২৫.৫)
কলকাতা ২৭ ( ২৭.৫)
দমদম ২৭.২ (২৬.৮)
কৃষ্ণনগর ২৭.২ (২৭.২)
মালদহ ২৮.২ (২৭.৪)
মেদিনীপুর ২৬.৫ (২৬.৫)
শিলিগুড়ি ২৭.১ (২৭.৭)
শ্রীনিকেতন ২৬ (২৫.৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৩)
বহরমপুর (৩৭.২)
বাঁকুড়া (৩২.১)
বর্ধমান (৩৫)
কোচবিহার (৩৭.৪)
দার্জিলিং (২৩.৪)
দিঘা (৩২.৯)
কলকাতা (৩২.৭)
দমদম (৩২.৯)
কৃষ্ণনগর (৩৫.২)
মালদহ (৩৬.৩)
মেদিনীপুর (৩২)
শিলিগুড়ি (৩৫.২)
শ্রীনিকেতন (৩৫)












Click it and Unblock the Notifications