Weather Update: ধেয়ে আসছে ঝড়, ২ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
Weather Update: ধেয়ে আসছে ঝড়, ২ জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
আপাতত দিনের তাপমাত্রার (temoerature) পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও অস্বস্তির আবহাওয়া (weather) বেড়েছে। আবহাওয়া দফতরের তরফে দক্ষিণবঙ্গের জেলাগুলিত ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গে কমলা সতর্কতা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে ১৮ মে, বুধবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন দুই জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং-এর কোনও কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আপাতত ঝড়ের সতর্কবার্তা তুলে নেওয়া হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ মে বুধবার সকালের মধ্যে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়ায়, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় ৪০-৫০ কিমি। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

কলকাতার আবহাওয়া গত কয়েকদিনের মতোই
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। রবিবার এই তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৭ (২৩.৬)
বহরমপুর ২৭.৪ (২৭)
বাঁকুড়া ২৫.৬ (২৩)
বর্ধমান ২৪.৮ (২৩.৮)
কোচবিহার ২৩.৮ (২৪.৭)
দার্জিলিং ১৫.৬ (১৫)
দিঘা ২৪.৯ (২৮.৫)
কলকাতা ২৭.৭ (২৪.২)
মালদহ ২৭.২ (২৫.৯)
শিলিগুড়ি ২৩.১ (২৫.৬)
শ্রীনিকেতন ২৬.৪ (২০.২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৭.২)
বহরমপুর (৩৭.৬)
বাঁকুড়া (৩৬.৩)
বর্ধমান (৩৭.৬)
কোচবিহার (৩০.৬)
দার্জিলিং (২১.৮)
দিঘা ( ৩৫.৫)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৪.৭)
কৃষ্ণনগর (৩৭.২)
মালদহ (৩৫.১)
মেদিনীপুর (৩৭.৪)
শিলিগুড়ি (৩৭)
শ্রীনিকেতন (৩৫.২)












Click it and Unblock the Notifications