Weather Update: পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝায় কতটা পরিবর্তন আবহাওয়ায়? একনজরে বাংলার বিভিন্ন জেলার আপডেট

Weather Update: পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝায় কতটা পরিবর্তন আবহাওয়ায়? একনজরে বাংলার বিভিন্ন জেলার আপডেট

সকাল থেকে আকাশ পরিষ্কার, সঙ্গে রয়েছে উত্তরে হাওয়া। এদিন প্রায় সর্বত্রই বেশ কিছুটা নেমেছে ন্যূনতম তাপমাত্রা। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা আরও কিছুটা নামতে চলেছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া মূলত শুকনো থাকবে। আপাতত বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে। তবে এর পরে তাপমাত্রা আর কমার কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকটি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির ওপরে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৮ জানুয়ারি মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকার সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এরপরের ৩ দিন তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন সকালে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকালের দিকে কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকলেও বেলা বাড়লেই আকাশ পরিষ্কার হয়ে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ও ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমেছে। শনিবার যেখানে ন্যূনতম তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, সেখানে এদিন তা কমে হয়েছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ১৩.১ (১৫.৩)
বালুরঘাট ১০.২ (১০.৬)
বাঁকুড়া ১৩.৬ (১৫.৪)
ব্যারাকপুর ১৪.২ (১৫.২)
বহরমপুর ১২.২ (১৩)
বর্ধমান ১৬ (১৫.৮)
ক্যানিং ১৪.৬ (১৫.৬)
কোচবিহার ৮.২ (১০.৫)
দার্জিলিং ৩.৩ (৩)
দিঘা ১৩.৬ (১৩.৮)
কলকাতা ১৫.১ (১৬.৭)
মালদহ ১১.৯ (১৪.১)
পানাগড় ১২.৬ (১৫.৩)
পুরুলিয়া ২০.৩ (১৪.৫)
শিলিগুড়ি ৮.৫ (১০.৪)
শ্রীনিকেতন ১১.৬ (১৫)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ২২.২ (২৩)
বালুরঘাট ( ২৪.৮)
বাঁকুড়া ২১.৮ ( ২১.৯)
ব্যারাকপুর ২৩.৬ (২৩.৫)
বহরমপুর ২৬.৪ (২৫.৬)
বর্ধমান ২৩ (২৩.৮)
ক্যানিং ২২.৬ ( ২৩)
কোচবিহার ২৫.৫ (২৬.১)
দার্জিলিং ১২.৬ (১১.৪)
দিঘা ২৩.৯ (২৪.৯)
কলকাতা ২২.৮ (২৩.৩)
মালদহ ২১.৩ (২৩.৪)
পানাগড় ২২.২ (২৩.১)
পুরুলিয়া ২০.৩ (২০.৩)
শিলিগুড়ি ২৫.৪ ( ২৪.৪)
শ্রীনিকেতন ২১.৭ (২৩)

পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

পরপর দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

১৮ জানুয়ারি পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হতে চলেছে। এছাড়াও অপর একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হতে চলেছে ২১ জানুয়ারি নাগাদ। যার জেরে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে এব সিকিমে ১৮-২০ জানুয়ারির মধ্যে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ১৯ ও ২০ জানুয়ারি বিচ্ছিন্নভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+