Weather Update: ১৩ জেলায় বৃষ্টি দিয়েই বাংলা বর্ষের বরণ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
Weather Update: ১৩ জেলায় বৃষ্টি দিয়েই বাংলা বর্ষের বরণ! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সকাল থেকে কলকাতা ও আশপাশের জেলারগুলিতে আকাশ পরিষ্কার। আর বেলা বাড়তেই গরম। আবহাওয়া (weather) দফতর জানিয়েছে উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি চলবে। আর দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বাংলা নতুন বর্ষবরণের দিনে অন্তত ১৩ টি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি সম্ভাবনা। আগামী দিন পাঁচেক দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৫ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। এছাড়াও আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। গত ২৪ ঘন্টায় সমতলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পুরুলিয়ায় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। যা মঙ্গলবারের থেকে সামান্য বেশি। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৭
বালুরঘাট ২৪.৪
বাঁকুড়া ২৬.৪
ব্যারাকপুর ২৬.৬
বহরমপুর ২৭
বর্ধমান ২৫.৮
ক্যানিং ২৬.৪
কোচবিহার ২২.৪
দার্জিলিং ১৩.৬
দিঘা ২৬.৭
কলকাতা ২৭.১
মালদহ ২৬.৩
পানাগড় ২৭
পুরুলিয়া ২৫.৫
শিলিগুড়ি ২৪.১
শ্রীনিকেতন ২৬.৬

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ৩৯.৪ (৪০)
বালুরঘাট ৩০.৬ (২৯)
বাঁকুড়া ৩৯.২ (৩৯.৭)
ব্যারাকপুর ৩৫.৮ (৩৬.৪)
বহরমপুর ৩৭.২ (৩৭.২)
বর্ধমান ৩৮.২ (৩৮)
ক্যানিং ৩৪ (৩৩.৬)
কোচবিহার ৩০.৮ (৩১.১)
দার্জিলিং ১৯.২ (২০.৮)
দিঘা ৩৪ (৩৪.৭)
কলকাতা ৩৪.১ (৩৪.৫)
মালদহ ৩৪.৯ (৩১)
পানাগড় ৩৭.৬ (৩৮.৩)
পুরুলিয়া ৪১.৭ (৪০.৫)
শিলিগুড়ি ৩১ (৩১.৬)
শ্রীনিকেতন ৩৭.১ (৩৭.২)












Click it and Unblock the Notifications