Weather Update: উত্তরের মতো বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
Weather Update: উত্তরের মতো বৃষ্টি হতে পারে দক্ষিণের কয়েকটি জেলায়! বাংলার আবহাওয়ার পূর্বাভাস একনজরে
রাজ্য জুড়েই সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিছুটা কম। অনেক জায়গাতেই তা ছিল স্বাভাবিকে থেকে নিচে। আগামী ৫ দিনে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া (weather) দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলির সঙ্গে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির (rain) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একটি অক্ষরেথা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও জানানো হয়েছে।

উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ এপ্রিল বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আর পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৫ দিন উত্তরবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু-একটি জায়গায় হাল্কা বৃষ্টি হয়েছে।

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ এপ্রিল বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলা পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১৪ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ার সঙ্গে বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। গত ২৪ ঘন্টায় গাঙ্গেয় বঙ্গে একমাত্র বীরভূম জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে।

কলকাতার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩৪.৫ এবং ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম হলেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ৪০
বালুরঘাট ২৯
বাঁকুড়া ৩৯.৭
ব্যারাকপুর ৩৬.৪
বহরমপুর ৩৭.২
বর্ধমান ৩৮
ক্যানিং ৩৩.৬
কোচবিহার ৩১.১
দার্জিলিং ২০.৮
দিঘা ৩৪.৭
কলকাতা ৩৪.৫
মালদহ ৩১
পানাগড় ৩৮.৩
পুরুলিয়া ৪০.৫
শিলিগুড়ি ৩১.৬
শ্রীনিকেতন ৩৭.২












Click it and Unblock the Notifications