Weather Update: আকাশ কালো করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: আকাশ কালো করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

এদিন সকাল থেকে বিভিন্ন সময়ে বৃষ্টি হয়েছে এবং হচ্ছে। তবে তা মোটেই বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। ওড়িশা উপকূলে নিম্নচাপের (low pressure) কারণেই এই বৃষ্টি হলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আপাতক ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলেও জানানো হয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৩ জুলাই বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে-এর কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা।বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১২ জুলাই সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এরপরে দুদিন অর্থাৎ ১৪ জুলাই বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের উপকূল ও আশপাশের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে
মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই সময় পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও দক্ষিণবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই।

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

কলকাতায় মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা

রবিবারের মতো এদিনও বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও দু-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৭
ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস।

 মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে চলেছে। এক্ষেত্রে উত্তর বঙ্গোপসাগরে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় ৪৫ কিমি। সেই কারণে মৎস্যজীবীদের ১৩ থেকে ১৫ জুলাইয়ের মধ্যে মুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.১ (৩৪.৮)
বহরমপুর ৩৪.৮ (৩৫.৪)
বাঁকুড়া ৩২.৭ (৩৩.৭)
বর্ধমান ৩৪.৬ (৩৫)
কোচবিহার ৩৫.৫ (৩৬.৭)
দার্জিলিং ২১.৮ (২২ )
দিঘা ৩৩.৫ (৩৪.২)
কলকাতা ৩৩.২ (৩২.৬)
দমদম ৩৩.৫ (৩২.৮)
কৃষ্ণনগর ৩২.২ (৩৩.৮)
মালদহ ৩৬ (৩৭)
মেদিনীপুর ৩৩ (৩১)
শিলিগুড়ি ৩৩.২
শ্রীনিকেতন ৩৪ (৩৫ )

দেশের পশ্চিমাংশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি

দেশের পশ্চিমাংশে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টি

এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গুজরাত, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন, গোয়া, সৌরাষ্ট্র, কচ্ছ, ছত্তিশদড়, তেলেঙ্গানা এবং বিদর্ভে আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনারয়েছে মধ্যপ্রদেশে, মারাঠাওয়াড়া, উপকূল অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, পুদুচেরিতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+