Weather Update: কবে কাটবে মেঘ, ফের কবে পড়বে শীত? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট
Weather Update: কবে কাটবে মেঘ, ফের কবে পড়বে শীত? একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার আপডেট
আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া (weather) দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হাওয়ার গতিপথের পরিবর্তন এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণেই এই পরিস্থিতি। মেঘলা আবহাওয়া কাটলেই ফের পারদ নিম্নমুখি হবে বলে জানানো হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ১৩ জানুয়ারি হাল্কা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ১৪ ও ১৫ জানুয়ারি দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২ জানুয়ারি কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। আগামী তিন দিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপরেই দুদিনে তাপমাত্রা ২-৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিন রাজ্যে সব থেকে কম তাপমাত্রা ছিল কোচবিহারে, ১১.৩ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গেও সবকটি জেলার কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মূলত পশ্চিমের জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আগামী ৪৮ ঘন্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা বৃষ্টি হতে পারে। এই সব জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় শিলাবৃষ্টিও হতে পারে। ১৩ ও ১৪ জানুয়ারি বৃষ্টি কমে যাবে, কোথাও কোথাও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী চারদিন রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে তারপরে তাপমাত্রা হ্রাস পাবে।

কলকাতার আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ ও ১৪ জানুয়ারি বিক্ষিপ্তভাবে হাল্কা বৃষ্টি হতে পারে। কলকাতাতেও আগামী দিন চারেক তাপমাত্রার পরিবর্তন না হলেও, তারপরে তাপমাত্রা কমতে থাকবে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৪.৪ (২৫.৫)
বালুরঘাট ২৫.৬ (২৫.৮)
বাঁকুড়া ২৪.১ (২৩.৯)
ব্যারাকপুর ২৬.৬
বহরমপুর ২৩.৪ (২৪.২)
বর্ধমান ২৪.৬ (২৫ )
ক্যানিং ২৬.৬ (২৫.৪)
কোচবিহার ২৫.৪ (২৬.৮)
দার্জিলিং ১২.৪ (১২.৯)
দিঘা ২৮.২ (২৯)
কলকাতা ২৭.৬ (২৭.৬)
মালদহ ২৪.৮ (২৫.২)
পানাগড় ২৫.২ (২৫.৮)
পুরুলিয়া ২২.৩ (২৭.৭)
শিলিগুড়ি ২৫.৫ (২৬.৪)
শ্রীনিকেতন ২৫.২ (২৫.৮)

১৬ জানুয়ারি থেকে কমবে রাতের তাপমাত্রা
১৫ জানুয়ারি মেঘলা আকাশ থাকলেও, তারপর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। ১৬ জানুয়ারি থেকে ফের রাতের তাপমাত্রা কমতে থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications