Weather Update: তাপমাত্রা বৃদ্ধি না শিলাবৃষ্টি? উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে
মঙ্গলবারের মতো বুধবারেও ভোরে দিকে তুলনামূলক ঠান্ডা। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েথে তাপমাত্রাও। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
মঙ্গলবারের মতো বুধবারেও ভোরে দিকে তুলনামূলক ঠান্ডা। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েথে তাপমাত্রাও। আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাস আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া
বিকেলে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১১ মার্চ শুক্রবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দিন এবং রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১১ মার্চ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিনের মতো ৩৩ ও ২১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। মঙ্গলবারের তুলনায় বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ১৮.২ ( ১৭.৮)
বালুরঘাট ১৮ ( ১৭.৪)
বাঁকুড়া ১৮.২ (১৮.১)
ব্যারাকপুর ১৮.৪ (১৮.৬)
বহরমপুর ১৯ (১৮.২)
বর্ধমান ২১ (১৮)
ক্যানিং ১৭.৬ (১৯.৪ )
কোচবিহার ১৫.৬ (১৪.১ )
দার্জিলিং
দিঘা ১৯.৪ (১৯.১)
কলকাতা ২০ (২০.৬)
মালদহ ২০.৯ (২০.৩)
পানাগড় ১৬.৪ (১৭.১)
পুরুলিয়া ১৫.১ (১৬.১)
শিলিগুড়ি ১৩.৪ (১৫ )
শ্রীনিকেতন ১৬ ( ১৭)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৮)
বালুরঘাট (৩০.৬)
বাঁকুড়া ( ৩৩.৬)
ব্যারাকপুর (৩১.৮)
বহরমপুর (৩১.৬)
বর্ধমান (৩১.৬)
ক্যানিং (৩২)
কোচবিহার (৩৪.১)
দার্জিলিং
দিঘা (৩৩.৩)
কলকাতা (৩২.৩)
মালদহ (৩২.৫)
পানাগড় (৩২.৮)
পুরুলিয়া (৩২.৩)
শিলিগুড়ি (৩৪.৪)
শ্রীনিকেতন (৩০.৯)

কয়েকটি রাজ্যে বৃষ্টির সম্ভাবনা
বজ্রবিদ্যুতের সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণ রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশ, উত্তর মধ্য মহারাষ্ট্র এবং সংলগ্ন মারাঠাওয়াড়ায়। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে জম্মু-কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন এলাকার ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বলেও জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।












Click it and Unblock the Notifications