Weather Update: রাজ্যের ৫ জেলায় ভারী-অতিভারী বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: রাজ্যের ৫ জেলায় ভারী-অতিভারী বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের (South Bengal) জন্য আপাতত মৌসুমী বায়ুর (South West Monsoon) আগমনের কোনও পূর্বাভাস না থাকলেও, উত্তরবঙ্গে (North Bengal) মৌসুমী বায়ুর প্রভাবে আপাতত বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গে দিনে অস্বস্তিকর আবহাওয়া আর রাতে কোনও কোনও জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

 উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের ৫ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জুন সোমবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ টি জেলা দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হবে।
অন্য জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে পরিস্থিতি কমবেশি একইরকম থাকার সম্ভাবনা। তবে মঙ্গলবার থেকে ওপরের পাঁচ জেলায়ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং নিচের দিকের তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে ১-২
ডিগ্রির মতো বাড়তে পারে। পরবর্তী ২ দিনে তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।

 দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টি

দক্ষিণবঙ্গে চলবে ঝড়-বৃষ্টি

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ৬ জুন সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলারই কোনও না কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ জুন মঙ্গলবার
সকালের মধ্যে সবকটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বজায় থাকবে। ঝড়ের বেগ ঘন্টায় হতে পারে ৩০-৪০ কিমি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও দিনের তাপমাত্রা আগামী তিনদিনে ১-২ ডিগ্রি সেলসিয়াসের মতো
বাড়তে পারে। তবে তার পরের দুদিন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আকাশ অংশত মেঘলা

কলকাতার আকাশ অংশত মেঘলা

এদিন বিকেলে আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। যা গত কয়েকদিন ধরেই হয়ে আসছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৬ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৮৮ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)


আসানসোল ২৪.৩ (২৯.৭)
বহরমপুর ২৬.৪ (২৬.৪)
বাঁকুড়া ২৪.৯ (২৮.৩)
বর্ধমান ২৫.৮ (২৪.৬)
কোচবিহার ২৪.৫ (২৪.৯)
দার্জিলিং ১৫.৬ (১৬)
দিঘা ২৭.৫ (২৯.২)
কলকাতা ২৭.৩ (২৯.১)
দমদম ২৯ (২৯.১)
কৃষ্ণনগর ২৮.৬ (২৭.৬)
মালদহ ২৬.৭ (২৬.৪)
মেদিনীপুর ২৭.৩ (২৯.১)
শিলিগুড়ি ২৫.৩ (২৩.৬)
শ্রীনিকেতন ২৪.১ (২৮.৫)

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৭.৭)
বহরমপুর ( ৩৬.৬)
বাঁকুড়া (৩৬.৯)
বর্ধমান (৩৫.৮)
কোচবিহার (৩০.২)
দার্জিলিং ( ১৯)
দিঘা (৩৫.৭)
কলকাতা (৩৪.৭)
দমদম (৩৫.৯)
কৃষ্ণনগর (৩৫.৪)
মালদহ (৩২.৬)
মেদিনীপুর ( ৩৫.৪)
শিলিগুড়ি (৩০.৩)
শ্রীনিকেতন ( ৩৬ )

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+