বানভাসী হওয়ার ভ্রুকুটি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রপাত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

বানভাসী হওয়ার ভ্রুকুটি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রপাত! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া

উত্তরবঙ্গে চলছে বৃষ্টি আর দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি হওয়ার কারণে অস্বস্তির আবহাওয়া, জানিয়েছে হাওয়া অফিস (weather office)। তবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মিলিয়ে বেশ কয়েকটি জেলার বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

 উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পং-এ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুলাই সকাল পর্যন্ত আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিপ্রবল বৃষ্টির সম্ভাবনার কারণে লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।

 দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার দুপুরে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় অর্থাৎ ৩০ জুন বুধবার সকাল পর্যন্ত একমাত্র মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১ জুন বৃহস্পতিবার সকাল পর্যন্ত বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রপাতের কথাও বলা হয়েছে। বাকি জেলাগুলির কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল ৩৩.৭ (৩৪.৬)
বালুরঘাট ৩০.৮ ( ২৯.৮)
বাঁকুড়া ৩৩.৬ (৩৪.৭ )
ব্যারাকপুর ৩৩.৬ (৩৪.২)
বহরমপুর ৩৩.৬ ( ৩৪.২)
বর্ধমান ৩৫ (৩৮)
ক্যানিং ৩৩ (৩৩.৪ )
কোচবিহার ২৭.৭ (৩১.৮)
দার্জিলিং ২০.৮ (২১.২)
দিঘা ৩৪.৭ (৩৩.৯)
কলকাতা ৩৩.৬ (৩৩.৬)
মালদহ ২৮.৮ ( ৩৫.৫)
পানাগড় ৩৩.৬ (৩৫ )
পুরুলিয়া ৩৫.৩ (৩৪.৩)
শিলিগুড়ি ২৯.৮ (৩৩.১)
শ্রীনিকেতন ৩২.৪ (৩৫.২)

৬ রাজ্যের বিস্তীর্ণ অংশে এখনও অধরা বর্ষা

৬ রাজ্যের বিস্তীর্ণ অংশে এখনও অধরা বর্ষা

৬ রাজ্যের বিস্তীর্ণ অংশে এখনও অধরা বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজস্থানের বিস্তীর্ণ অংশ, পশ্চিম উত্তর প্রদেশ, হরি.ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাবে আগামী ৫ দিন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর এগিয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি পশ্চিম উত্তর প্রদেশ এবং হরিয়ানায় দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+