আবহাওয়ার খবর: সপ্তাহ শেষের আগেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গের পরিস্থিতি একনজরে

আবহাওয়ার খবর: সপ্তাহ শেষের আগেই দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির সম্ভাবনা! উত্তরবঙ্গের পরিস্থিতি একনজরে

পূবালী হাওয়ার দাপটে ঊর্ধ্বমুখী পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৩ ডিগ্রিতে নেমে গিয়ে ফের ২০ ডিগ্রির কাছাকাছি। উত্তরে হাওয়ায় বাধার কারণে রাজ্যের প্রায় সর্বত্রই তাপমাত্রা বেড়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে জলীয় বাষ্প ঢুকতে পারে উপকূলের জেলাগুলিতে। ফলে সপ্তাহ শেষের আগেই অন্তত আটটি জেলায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া (Weather) দফতর।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ১২ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং জেলাকে বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জায়গায় আবহাওয়া শুকনো থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ভোরের দিকে কুয়াশার সঙ্গে আগামী ৪ থেকে ৫ দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ১১ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১২ নভেম্বর অর্থাৎ শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের আট জেলা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। আগামী ৪ থেকে ৫ দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩১ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৮.৩
বালুরঘাট ১৪.৪ (১৭.৪)
বাঁকুড়া ১৭.৩ (১৬.৫)
ব্যারাকপুর ১৮.২ (১৭.২)
বহরমপুর ১৮.৪ (১৮.৬)
বর্ধমান ১৭ (১৭.৬)
ক্যানিং ১৯.৪ (১৮.৪)
কোচবিহার ১৩.৬ (১৩.৬)
দার্জিলিং ৯.৪ (৮.৬)
দিঘা ১৮.১ (১৭.৩)
কলকাতা ১৯.৭ (১৮.৯)
মালদহ ২০.৫ (২০.৬)
পানাগড় ১৭.৫ (১৬.৩)
পুরুলিয়া ১৬.১ (১৪.৫)
শিলিগুড়ি ১৪.৯ (১৪.১)
শ্রীনিকেতন ১৬.৯ (১৫.৮)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩০)
বালুরঘাট (২৯.৪)
বাঁকুড়া (৩০.৬)
ব্যারাকপুর (৩০.২)
বহরমপুর (২৮.৪)
বর্ধমান (২৯.৮)
ক্যানিং (৩০)
কোচবিহার (৩২)
দার্জিলিং (১৭.৮)
দিঘা (৩১.৬)
কলকাতা (৩০.৪)
মালদহ (৩০.৩)
পানাগড় (৩০.৫)
পুরুলিয়া (২৯.৭)
শিলিগুড়ি (৩১.২)
শ্রীনিকেতন (২৯.৭)

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সক্রিয় রয়েছে নিম্নচাপ। পরবর্তী ২৪ ঘন্টায় তা আরও সক্রিয় হবে এবং পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ১১ নভেম্বর ভোরের দিকে তা তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছে যাবে। এরপরেও তা পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর। যার জেরে উত্তর তামিলনাড়ুর পাশাপাশি সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে কড়াইকাল এবং শ্রীহরিকোটার মধ্যে পৌঁছে যাবে ১১ নভেম্বর বিকেল নাগাদ। যার জেরে এইসব জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+