আবহাওয়ার খবর: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম! একনজরে বাংলার জেলাগুলির আপডেট

আবহাওয়ার খবর: কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম! একনজরে বাংলার জেলাগুলির আপডেট

রাজ্যের সর্বত্রই সকালের দিকে শীতের আমেজ। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। রাজ্যের উত্তর ও পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে রয়েছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

এদিন ভোরের দিকে অন্যদিনের থেকে শীতের আমেজ একটু বেশিই ছিল। কোনও কোনও জায়গায় কুয়াশার দেখে মিলেছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীত উধাও হয়েছে। দুপুরের দিকে গরম অনুভূত হয়েছে। কালীপুজো ও ভাইফোঁটার সময় আবহাওয়া আরও মনোরম হবে বলেই পূর্বাভাস আবহাওয়া (Weather) দফতরের।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ নভেম্বর অর্থাৎ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের একমাত্র দার্জিলিং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। আগামী তিন দিন উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে তারপর তাপমাত্রা ধীরে ধীরে নামতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৯ নভেম্বর সকালের মধ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী তিনদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তারপর তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকার পাশাপাশি আবহাওয়াও শুকনো থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন চাপমাত্রা থাকতে পারে ৩০ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এদিন স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে নেমে যায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

আসানসোল ১৭.৭
বালুরঘাট ১৭.২
বাঁকুড়া ১৬.২
ব্যারাকপুর ১৭.২
বহরমপুর ১৯.২
বর্ধমান ১৭
ক্যানিং ১৮
কোচবিহার ১৫.১
দার্জিলিং ৮
দিঘা ১৭.৪
কলকাতা ১৮.৭
মালদহ ১৯.৯
পানাগড় ১৫.৬
পুরুলিয়া ১৪.৫
শিলিগুড়ি ১৫.৪
শ্রীনিকেতন ১৪.৮

 উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)


ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (২৯.৭)
বালুরঘাট (৩১.৬)
বাঁকুড়া (২৯.৯)
ব্যারাকপুর (৩০)
বহরমপুর (২৯)
বর্ধমান (২৮)
ক্যানিং (২৮.৬)
কোচবিহার (৩১.১)
দার্জিলিং (১৬.৬)
দিঘা (৩১)
কলকাতা (২৯.৮)
মালদহ (২৯.৮)
পানাগড় (২৯.২)
পুরুলিয়া (২৯.৩)
শিলিগুড়ি (২৯.৯)
শ্রীনিকেতন (২৮.৭ )

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি

বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি

সুমাত্রা উপকূলের কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে ৯ নভেম্বর নাগাদ দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা ক্রমে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। পরবরীত ৪৮ ঘন্টায় তা তামিলনাড়ু উপকূলের দিকে এগিয় যাবে। এর ফলে ১০ ও ১১ নভেম্বর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+