Weather Update: এখনই রোদ ওঠার সম্ভাবনা নেই, ফের বৃষ্টি! একনজরে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
এখন শীত-শীত ভাব থাকলেও তাপমাত্রা বেশি। জলো ঠাণ্ডা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্যই এই পরিস্থিতি। যতক্ষণ তা না কমবে এবং উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে ততক্ষণ শীত পড়বে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস।
এখন শীত-শীত ভাব থাকলেও তাপমাত্রা বেশি। জলো ঠাণ্ডা রয়েছে। বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্যই এই পরিস্থিতি। যতক্ষণ তা না কমবে এবং উত্তরে হাওয়ার প্রভাব বাড়বে ততক্ষণ শীত পড়বে না। এমনটাই জানিয়েছে আবহাওয়া (Weather) অফিস। ১১ ডিসেম্বর নাগাদ তাপমাত্রা কিছুটা কমলেও, দু-তিনদিন থেকেই ফের বাড়বে বলেও পূর্বাভাস।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন বিকেলে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে হিমালয় সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপর থেকে সমতল এলাকায় তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এদিন সমতলে সব থেকে কম তাপমাত্রা ছিল কোচবিহারে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ৮ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী দুদিন রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও তারপর তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।

কলকাতার আবহাওয়া
আবহাওয়া দফতরের দেওয়ার কলকাতা ও আশপাশের এলাকায় আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অংশত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৫ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২৮.২ (২৫.৮)
বালুরঘাট ২৮.৬ (২৯.৬)
বাঁকুড়া ২৬.৬ (২৩.২)
ব্যারাকপুর ২৪.৮ (২২.২)
বহরমপুর ২৯.৬ (২২)
বর্ধমান ২৮ (২৮)
ক্যানিং ২৩.৬ (২৩.২)
কোচবিহার ৩০ (২৯.৯)
দার্জিলিং ১৫.৮ (১৬.৮)
দিঘা ২৪.৬ (২৪.৩)
কলকাতা ২৪ (২২.৪)
মালদহ ২৭.৩ (২৭.১)
পানাগড় ২৭.৯ (২৫.৬)
পুরুলিয়া ২৭.৩ (২৬.৩)
শিলিগুড়ি ২৯.১ (২৮.৪)
শ্রীনিকেতন ২৭ (২৪.৪)

তিন জেলায় ফের বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে আপাতত কড়া রোদ ওঠার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার নাগাদ তিন জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেখান থেকে একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশের ওপরে রয়েছে। সেই কারণেই এই পরিস্থিতি। তবে এই পরিস্থিতি কাটলে তাপমাত্রা কমতে পারে।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications