ঘূর্ণাবর্তের দাপটে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায়, পশ্চিমবঙ্গের আবহাওয়ার রিপোর্ট একনজরে
বর্ষাকালের অঝোর দাপুটে বর্ষণ নিয়ে আবহাওয়ার রিপোর্ট বলছে, জুলাইয়ের আগে এমন পরিস্থিতি আসবে না। এমনকি দাপুটে বর্ষার ব্যাটিং দেখার জন্য ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছে আইএমডি। এদিকে, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকছে দেখে নেওয়া যাক।

ঘূর্ণাবর্তের অবস্থান
প্রসঙ্গত, ঝাড়খণ্ডে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পূর্ব পশ্চিম অক্ষরেখা ঝাড়খন্ড থেকে দক্ষিণ ওড়িশা পর্যন্ত বিস্তৃত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে, মৌসুমী অক্ষরেখাটি উত্তরপ্রদেশ থেকে ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যার জেরে বাংলায় তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা।

দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত
২৭ জুন সকালের দিকে একমাত্র বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হচ্ছে, ঘূর্ণাবর্তের অবস্থানের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রবিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে। হওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, নদিয়ায় এমন আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতিভারী বৃষ্টি হতে পারে, দুই দিনাজপুরে, মালদা, দার্জিলিং,কালিম্পংয়ে। ভারী বৃষ্টির ফলে জলস্তর বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে বলে জানা যাচ্ছে।

হলুদ ও কমলা সতর্কতা জারি
এদিকে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল সতর্কতা জারি হয়েছে। ২৭ জুন রবিবার রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। ২৮ জুন , ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।এরপর ২৯ জুন মঙ্গলবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কিছু এলাকায়। ৩০ জুন উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরুদুয়ার, জলপাইগুড়িতে রয়েছে কমলা সতর্কতা। অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে।












Click it and Unblock the Notifications